somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে দাও জীবনটাকে

০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন যে এই লেখাটি পড়ছে সে কখন মরবে জানেনা; জানার কোনো সিস্টেম নেই.. অথচ সে পরশু বিকেলে ফ্যান্টাসিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে প্লান করেছে.. কি আশ্চর্য যে মানুষটার এক মিনিটও বেঁচে থাকার নিশ্চয়তা নেই, সে দুদিন পরে কি করবে ভেবে অস্থির.. হুম সে হয়তো লেখাটি পড়ার পর মরবে না কিংবা কাল-পরশু অথবা দু-মাস পরেও মরবেনা.. সে মরবে আষাঢ় মাসের ঝুম বৃষ্টিতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখতে দেখতে, অথবা প্রিয়জনকে কল দিয়ে ফোনটা রিসিভ হওয়ার আগেই..নয়তো চোখটা একবার বন্ধ করে খুলে দেখার আগেই, মরে যাবে সে নিশ্চিত,বেঁচে থাকাটাই যেন অনিশ্চিত...!!
পৃথিবীতে সবচেয়ে মারাত্নক একটা সত্যি হল মৃত্যু; এর কাছে তুমি-আমি সবাই ধরা..তুমি এখন বেঁচে অাছ, তাই বলে আরও দশ মিনিট বেঁচে থাকবে এই গ্যারান্টি তোমাকে পৃথিবীর কেউ দিতে পারবে না; কিন্তু তুমি যে মরে যাবে এর ১০০% গ্যারান্টি আছে...!!
একটা মানুষের জীবনকে যদি ঘড়ির সাথে তুলনা করা হয় তাহলেও মনে হয় অনেক বেশি হয়ে যাবে.. ঘড়ি তো কয়েকটা ব্যাটারি পাল্টানোর পরেও ঠিক ভাবে চলে.. মানুষের হাতে সেই সময় টুকুও নেই..বেঁচে থাকার জন্য খুব অল্প সময় দেয়া হয়েছে মানুষকে..খুব অল্প.! অথচ সেই সময়টা তুমি হেলায় কাটিয়ে দিচ্ছ, আফসোস করবে; খুব আফসোস করবে একদিন এই সময়টার জন্য; কিন্তু তখন কিচ্ছু করার থাকবেনা.. কিচ্ছুনা...!!
ঘন্টার পর ঘন্টা চলে যায়,আসর গিয়ে মাগরীব আসে এশাও চলে যায় নামাজের কোনো খেয়াল নেই তোমার; টিভিতে খুব রোমান্টিক একটা সিনামা দেখতে ব্যস্ত তুমি.. আযান হচ্ছে.? ওহ আস্তে করে টিভির ভলিয়মটা কমিয়ে নিশ্চুপ তাকিয়ে থাকো চারকোনা জাদুর বাক্সের দিকে; আযান শেষ আবার ভলিয়ম বাড়িয়ে দিলে..কি লাভ হল.? কিছুই না.. বিশ্বাস করো তুমি যদি একবার আযানের এই মর্মটা বুঝতে তাহলে "আল্লাহু আকবার" ধ্বনি তোমার কানে পৌছানোর পর একটা মিনিটও তোমার ঘরে থাকতে ইচ্ছে হতনা.. এটা কল্যানের ডাক; এটা শুধু তোমাকে টিভির ভলিয়ম কমানোর জন্য ডাকা হয়নি....!!
বছরে ১২ টা মাস, এগারটা মাস'ই তো জানা-অজানা কত গুনাহের কাজ করেছি; আসুন না এবার রমজানের ওসিলায় নিজেকে বদলে ফেলি.? একেবারে না পারি,একটু একটু করে বদলায়.. যেমন ধরেন আগে আপনি দৈনিক দশটা মিথ্যা কথা বলতেন, কাল আট'টা বলার চেষ্টা করুন,পরশু সাতটা বলেন..তবুও সময় থাকতে নিজেকে বদলে ফেলুন.. মনে রাখবেন পৃথিবীতে কেউই আলাদিনের প্রদিপ নিয়ে এসে আপনার লাইফটাকে বদলাবেনা; আপনাকেই আপনার লাইফ বদলাতে হবে..হুম আপনাকেই...!!
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

×