ক্যালেন্ডারের খুব বড় একটা দোষ-অনেক কিছু ভুলতে চাইলেও ভুলতে দেয়না ! দিন-রাত্রির চাকা ঘুরে এসে ঠিক জানান দেয় কষ্টের মূহুর্তগুলো। একসময় যে দিনগুলোকে তুমি সুখের মনে করে ক্যালেন্ডারে লাল কালিতে মার্ক করে রাখতে, খেয়াল করে দেখবে সেই দিনগুলোই এখন তোমার কাছে কষ্টের..মারাত্নক কষ্টের..!!
বিশ্বাস করো এই কষ্টটা তোমার জীবনে অলৌকিক আসেনি, তুমি নিজেই এটা Create করছো.. হুট করে ভালোলাগাকে তুমি ভালোবাসা মনে করে কষ্টটা Create করেছ, ভুল মানুষকে বিশ্বাস করে হাতটা বাড়িয়ে কষ্ট সাজিয়ে নিয়েছ.. পৃথিবীতে মানুষের হাত-পা থাকলেও, কষ্টের কোনো হাত-পা নেই; সে তোমার কাছে আসেনি.. দিনের পর দিন মিছে মরিচিকার পেছনে ছুটে তুমিই তার কাছে চলে গেছ.. এখন আর কিছুই করার নেই, পেছনে ফিরে যাওয়ারও কোনো সিস্টেম নেই.. কষ্ট পাচ্ছো, পেতেই হবে.. এর মাঝেই বেঁচে থাকার অর্থ খুঁজে নিতে হবে..!!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



