আজ তুমি যে মানুষটাকে একটু-একটু করে নিজের পৃথিবী বানিয়ে নিচ্ছ, হয়তো পরশু সে তোমাকে ছেড়ে যাবে না ! সে তোমাকে ছেড়ে যাবে সামনের বর্ষায়, ঝুম বৃষ্টিতে যখন তুমি বারান্দার গ্রীল ধরে দাঁড়িয়ে থাকবে তখন.. দেখবে হুট করে একটা কল কিংবা ছোট্র টেক্সট দিয়ে সে তোমাকে ছেড়ে দিছে ! অথচ এই মানুষটার সাথে তুমি তিনশ রাত জেগে পালিয়ে যাওয়ার গল্প করেছ,, শুধুমাত্র তার খুশির জন্য সব ফ্রেন্ড সার্কেল ত্যাগ করেছ, কিন্তু আজ সে তোমাকে ছেড়ে দিচ্ছে..তবুও তোমার কিছুই করার নেই, কিচ্ছুনা ! আবার হয়তো অনেক কিছুই বলতে চাইবে,কিন্তু পারবে না..খেয়াল করে দেখবে ঠোঁটজোড়া লেগে যাচ্ছে তোমার, কিংবা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছোনা,একদম না..!!
তখন পৃথিবীর সবথেকে নিঃস্বঙ্গ ব্যাক্তি মনে হবে নিজেকে, খুব ইচ্ছে করবে কাছের কোনো একজনের সাথে কষ্টগুলো শেয়ার করি.. সেটাও পারবে না; কারন মানুষটিকে পেয়ে তুমি গত এক বছর সবাইকে "Ignore" করেছ, কারো জন্য সময় হয়নি তোমার..অথচ আজ তুমি একা..পৃথিবীতে সবচেয়ে একাকী ব্যাক্তি...!!
এজন্য প্রিয় মানুষকে পেয়ে কখনই কাছের মানুষগুলোকে অবহেলা করতে নেই, কারন এই মানুষগুলো সবসময় তোমার পাশে ছায়া হয়ে থাকে, এই ছায়া থেকে সরে যাওয়ার অর্থ তুমি একা হয়ে গেলে.. একদম একা..!!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



