somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ অভ্যাসের দাস

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সম্পর্কে শুধু ভালোবাসা থাকেনা; রাগ, অভিমান, কষ্ট সব থাকে, সব ! কিন্তুু সমস্যা হলো মানুষ শুধু কষ্ট পেলেই একজন আরেকজনকে ভুলে যেতে চায়.. আচ্ছা চাইলেই কি কাউকে ভুলে যাওয়া যায়, যায়না.. আরো বেশি মনে পড়ে, মনে পড়ে যায় তার স্মৃতিগুলো.. একটা সময় যে মানুষটার ফোন কল তুমি ঘুম ভাঙ্গানোর "রিংটন" হিসেবে ব্যবহার করতে, সে যখন বেলা দশটা বেজে যাবার পরেও কোনো কল করেনা.. তখন তাকে মনে পড়বেই; স্বাভাবিক.. সামান্য রাত জাগার জন্য যে মানুষটা তোমাকে রোজ এত্তোগুলা ঝাড়ি দিয়ে গাল ফুলিয়ে থাকতো, সেখানে তুমি ভোর রাতে ঘুমিয়ে পড়লেও যখন কেউ কিছু বলে না, তখন তো শূন্যতা অনূভব করবেই.. এটাই সিস্টেম.. জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই মানুষ ভুলতে পারে না; অবচেতন মন তাকে ভুলতে দেয় না.. হঠাৎ হঠাৎ মনে করিয়ে দেয়..!!
আচ্ছা কেউ যখন কাউকে ভুলতেই না পারে তাহলে টিকে থাকে কিভাবে? প্রশ্নটা বড়ই কঠিন.. কারন মানুষ একটা আজব প্রাণী, মানুষ সব পারে, সব.. পাহাড় পরিমান বিশাল কষ্ট নিয়েও সে মুচকি হেসে বলতে পারে "নাহ ঠিক আছে, ব্যপার না".. এটা বলে সে কষ্ট'টা লুকিয়ে রাখে.. কষ্টের কথাগুলো সবাই বলতে চায়না, ভেতর থেকে এসে যেন গলায় আটকে যায় কথাগুলো..!!
পৃথিবীতে সবাই হয়তো তার প্রিয় মানুষটাকে ভুলতে পারে না ঠিকই.. কিন্তুু সে এটাকে মানিয়ে নিতে পারে, খুব সুন্দর করে মানিয়ে নিতে পারে.. হুট করে যখন পুরনো স্মৃতি মনকে আঘাত করে, তখন সে মাড়ির দাঁত শক্ত করে এটাকে সহ্য করে.. প্রথম প্রথম একটু কষ্ট হয়.. কিন্তুু রোজ সহ্য করার ফলে এক সময় সয়ে যায়.. তখন আর ভেতর থেকে সেই চাপা কান্না'টা আসেনা, একদম না.. মন অনেকটা সহজ হয়ে যায়..!!
সমাজে প্রচলিত একটা কথা আছে "মানুষ অভ্যাসের দাস".. কষ্ট হলেও আজ তুমি যে মানুষটিকে ছাড়া একা থাকা শিখতেছ, চিন্তা করোনা পরশু এটা তোমার অভ্যাসে পরিনত হবে.. আর অভ্যাস জিনিসটার একটা গুন হলো এর মাঝে কষ্ট খুব কম থাকে.. তবে থাকে; কষ্ট থেকেই যায়..কষ্ট কখনো ভোলা যায় না ... কষ্ট ঠেকানো যায় না .. শুধু সয়ে যেতে হয়.. মুচকি হাসি দিয়ে সবসময় অভ্যস্ত হয়ে যেতে হয়..!!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×