সস্তা ভেবে তুমি যে মানুষটাকে অবহেলা করো, সে মোটেও সস্তা নয় ! একটু একটু করে জমানো সব ভালোবাসা দিয়ে আজ সে তোমার কাছে সস্তা হয়ে গেছে.. প্রথম দেখায় তুমি বলেছঃ "জীবনে কোনো মেয়ের হাত ধরোনি".. মুচকি হেসে সে তোমার দিকে হাত'টা বাড়িয়ে দিয়েছে.. শ্রাবনের বর্ষায় তুমি যখন রিকশার হুট তুলে বলেছঃ "কখনো কাউকে লিপকিস করোনি".. সে তখন তোমাকে সেই চান্সটা দিয়ে দিছে.. পার্কের ব্রেঞে বসে চোখমুখ লাল করে যখন বলেছঃ "তোমাকে কোনোদিন কেউ বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে "ভালোবাসি" বলেনি.. হুট করে তখন মানুষটা তোমার শার্টের কলার ধরে হেচকা টান দিয়ে জড়িয়ে ধরে অসংখ্য বার "ভালোবাসি" বলেছে.. আর এসব পাওয়ার পর যদি তোমার মানুষটাকে সস্তা মনে হয়, তাহলে সে আসলেই সস্তা.. তোমার প্রতিটা অাবদার পূরণ করে যদি মানুষটা কোনো অপরাধ করে থাকে, তাহলে সে আসলেই অপরাধী.. একদিন হয়তো এই অপরাধী-সস্তা মানুষটাকে হারিয়ে তুমি আবার ফিরে পেতে চাইবে..পাগলের মত ছুটে যাবে তার কাছে, গিয়ে দেখবে তুমি যাওয়ার ঠিক দু-সপ্তাহ আগে মানুষটা অন্য কারো হয়ে গেছে.. আর সেখানে তোমার জন্য "প্রবেশ নিষেধ" নামক অদৃশ্য একটা সাইনবোর্ড ঝুলছে.. এটা দেখে তুমি সেদিন কাঁদবে.. খুব খুব কাঁদবে.. কিন্তু অাফসোস তোমার এই কান্নার আওয়াজ সেদিন তার কানে পৌঁছাবে না.. একদম না..!!
প্রচন্ড বোকা টাইপের এই মানুষগুলোর দোষ কি জানো ? "ভুল মানুষের প্রেমে পড়া".. ভুল মানুষকে ভালোবেসে এরা নিজেরাই কষ্ট তৈরি করে.. আবার সেগুলো ভেবে কষ্ট পায়, ফ্লোরে বসে কাঁদে.. এরা বোঝেনা যে ভর্তি গ্লাসে জল ঢাললে তো উপচে পড়বেই.. একটা ফাঁকা গ্লাস হাতে নিয়ে জলগুলো ঢেলে দেখো; কতটা পরিপূর্নতা খুঁজে পাও.. আজ তুমি যে বিশ্বাস নিয়ে ভর্তি গ্লাসে একটু একটু করে জল ঢেলে ভাবছো গ্লাসটা হয়তো একদিন সব শুষে নিয়ে আগের মত হয়ে যাবে.. সেই বিশ্বাস'টা তোমার ভুল; মারাত্নক ভুল.. হুট করে একদিন দেখবে গ্লাসটা ভেঙে গেছে, তোমার ঢালা জলের তোড়ে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে.. সেদিন তোমার কিচ্ছু করার থাকবেনা.. কিচ্ছুনা.. কারন পৃথিবীতে অতিরিক্ত ভালোবাসা দিয়ে কোনো কিছুই ঠিক হয়না.. হবেও না..!!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



