অধিকার একটি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সম্প্রতি সরকার তাদের কর্মকান্ডে কি এমন পেল যা দেশ এবং রাষ্ট্র বিরোধী! আর কেনই বা তাদের কর্মকান্ড সীমিত করার জন্য সরকারের এই অপচেষ্টা? অধিকার বরাবর এদেশের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রার্থে কাজ করছে এবং তার কাজের অংশ হিসেবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেণ করছে। আসুন আমরা দেখি গত আগষ্ট ০৯ মাসের এই সংস্থার প্রতিবেদনে কি কি আছে। যাতে মনে হতে পারে সরকার তার সঠিক কাজটিই করেছে! অধিকারকে নিয়ে আমার আরেকটি লেখা এখানে। Click This Link
আগষ্ট ০৯ এর প্রতিবেদনের আংশিক বিবরণঃ
বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি
১. অগাস্ট মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আইনী প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সন্দেহজনক কথিত অপরাধীদের হত্যা করছে।
২. অধিকার বিচারবহির্ভূত হত্যাকণ্ডের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। অধিকার মনে করে দেশে ফৌজদারী বিচার ব্যবস্থা পরিপূর্ণভাবে কার্যকর না থাকার সুযোগে রাষ্ট্র কর্তৃক হত্যাকারীদের দায়মুক্তির কারণে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো অব্যাহত রয়েছে।
৩. অগাস্ট মাসে ১৯ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে র্যাব কর্তৃক ২জন, পুলিশ কর্তৃক ১০জন, যৌথভাবে র্যাব-পুলিশ কর্তৃক ৭ জন নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। উক্ত ১৯ জনের মধ্যে ১ জন আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে থাকাকালে মারা গেছেন।
অভিযুক্ত বিডিআর সদস্যদের মানবাধিকার এবং ন্যায় বিচারের বিষয় নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের প্রতি অধিকার এর আহ্বানঃ
১. বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার স্বচ্ছ, নির্বিঘ্ন এবং উন্মুক্ত আদালতে করার পক্ষে অধিকার শুরু থেকেই অব্যাহতভাবে প্রচারাভিযান চালিয়ে আসছে। অভিযুক্তদের যথাযথ আইনী সহায়তা প্রদানসহ মানবাধিকার সমুন্নত রাখতে এবং ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ ঘটনার বিচার বেসামরিক আদালতে হলে অধিকতর গ্রহণযোগ্য হবে বলে অধিকার মনে করে।
২. বিদ্রোহের ঘটনার পর সেনা কর্মকর্তা এবং বিডিআর সদস্যদের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। এক্ষেত্রে সেনা আইনে অভিযুক্ত বিডিআর সদস্যদের সামরিক আদালতে বিচার করা হলে তাঁরা কতটুকু ন্যায় বিচার পাবেন তা নিরূপণ করা খুবই কঠিন।
৩. প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ করে বর্তমান বিডিআর প্রধান বিডিআর এর পোশাক পরতে অস্বীকৃতি জানিয়ে প্রতিষ্ঠানের প্রতি বিরূপ মনোভাব এবং বিডিআর সদস্যদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যা উল্লেখিত আশঙ্কাকে আরো জোরালো করেছে।
৪. বিদ্রোহের ঘটনা অবসান হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩১ জন বিডিআর জওয়ান এবং নন-কমিশন্ড অফিসার মারা গেছেন। মৃতদের মধ্যে অনেকেই নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে তাঁদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। (বর্তমান সংখ্যাঃ ৪৫ এর উপরে)
৫. এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার কোন আইনে হবে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী তার পরামর্শ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়েছে সরকার। সাংবিধানিক এই প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারিক মতা প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন হবে যে, বিশেষ পরিস্থিতিতেও সুপ্রিম কোর্ট কার্যকরী ভূমিকা রাখতে পারে। অধিকার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।
৬.অধিকার উল্লেখিত ঘটনার ন্যায় বিচার সুনিশ্চিত করার দাবি জানাচ্ছে যাতে এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীরা সাজা পায়। এ ব্যাপারে অধিকার মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছে যে,
(ক) উক্ত ঘটনায় সরকারিভাবে গঠিত তদন্ত কমিশনগুলোর পরস্পরবিরোধী তদন্ত রিপোর্ট প্রকৃত ঘটনার তথ্যানুসন্ধান প্রক্রিয়আকে জটিল করে তুলেছে।
(খ) সেনা কর্মকর্তা এবং বিডিআর সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের অভাব এই মর্মান্তিক ঘটনার জন্য প্রকৃত দায়ী কে তা জানার আগেই বিডিআর-এর নাম এবং পোশাক পরিবর্তন করলে এই প্রতিষ্ঠানের মর্যাদাহানি ঘটাবে।
(গ) হেফাজতে বিডিআর সদস্যদের মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করা আবশ্যক।
৭. রেফারেন্স সংক্রান্ত মতামত দেয়ার পূর্বে উল্লেখিত বিষয়গুলোকে বিবেচনায় নেয়ার জন্য অধিকার সুপ্রিম কোর্টের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছে। তা না হলে সামরিক আদালতে এ ঘটনার বিচার বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের দ্বারা প্রশ্নের সম্মুখীন হবে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
রাজনৈতিক সহিংসতা অব্যাহতঃ
১. অধিকার এর তথ্য অনুযায়ী অগাস্ট মাসে রাজনৈতিক সহিংসতায় ২২ জন নিহত এবং ১০২৯ জন আহত হয়েছেন। চলতি মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের ৪৭ টি এবং বিএনপির ১১ টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ২ জন নিহত হয়েছেন ও ২৯৯ জন আহত হয়েছেন।
ভারত বাংলাদেশ সীমান্তে সহিংসতাঃ
১. ১ থেকে ৩১ অগাস্ট ২০০৯ পর্যন্ত সময়ে ভারতীয় সীমান্ত রীবাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের উপরে মানবাধিকার লঙ্ঘনের ৯০ টি ঘটনা ঘটেছে। এ সময়ে ৭ জন বাংলাদেশী বিএসএফ কর্তৃক নিহত, ১ জন আহত, ৩ জন অপহৃত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ৭৯ জন বাংলাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করার ঘটনা ঘটেছে।
২. অধিকার উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বার বার তুলে ধরা সত্ত্বেও এটি বন্ধে বা তিগ্রস্ত ব্যক্তিদের অথবা তাদের পরিবারের সদস্যদের কোন ধরনে তিপূরণ দেয়ার কোন লণ দেখা যাচ্ছে না।
কারাগারে মৃত্যুঃ
১. অগাস্ট মাসে কারা হেফাজতে অসুস্থতাজনিত কারণে ৩ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
উপরোক্ত ঘটনার আলোকে অধিকারের সুপারিশঃ
১. অধিকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপে তদন্ত এবং হত্যাকারীদের বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছে।
২. অধিকার বিডিআর ঘটনার ন্যায় বিচার সুনিশ্চিত করার দাবি জানাচ্ছে যাতে এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীরা সাজা পায়।
৩. বাংলাদেশী নাগরিকদের ভারতীয় বিএসএফ কর্তৃক হত্যা বন্ধের জন্য বাংলাদেশ সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাঠক! আমরা কি নিজেদের কথাও বলতে পারব না? দেশে কি বাকশাল কায়েম হয়েছে? অধিকারের কোন কর্মকান্ডগুলো রাষ্ট্র এবং সরকার বিরোধী? এর জন্যই কি অধিকার-এর কণ্ঠরোধ করা হচ্ছে? আমি জানি না, আপনাদের জানা থাকলে দয়া করে শেয়ার করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


