রাষ্ট্রীয় কোন সফরে গিয়ে প্রধানমন্ত্রী দলীয় নির্বাচনী প্রচারণা চালাতে পারেন কিনা?
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশে জাতীয় সংসদের নির্বাচনের সময় মনে হয় ঘনিয়ে এসেছে। যদিও হিসাব মতে আরও প্রায় ১ বছর সরকার ক্ষমতায় থাকার কথা। ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি, আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন সমাবেশে আগামী নির্বাচনের জন্য নৌকা মার্কায় জনগণের কাছে ভোট চাইছেন। দলীয় সমাবেশে, দলীয় নেত্রী হিসেবে তিনি ভোট চাইতেই পারেন। এতে কারও কোন আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমরা লক্ষ্য করছি তিনি রাষ্ট্রীয় কোন সফরে (উন্নয়ন কাজের উদ্বোধন ইত্যাদি) গিয়ে দেশের বিভিন্ন স্থানে সরকারী কাজের পাশাপাশি সমাবেশ করে সেখানে নৌকা প্রতীকে আগামী বারের জন্য আরেকবার ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চাইছেন। আমাদের দেশে সরকারী কাজে থেকে সরকারের একজন প্রধান নির্বাহী কিভাবে সরকারী খরচ করে দলীয় নির্বাচনের জন্য ভোট চান-আইনগত ভাবে এটা সঠিক কিনা?
নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী নির্বাচন পূর্ব কোন প্রচারণায় রাষ্ট্রীয় গাড়ী বা অর্থ খরচ করে দলীয় নির্বাচনী প্রচারণা করার সুযোগ নেই। এতদিন এটাই জানতাম। এখন কি সে আইন রহিত অথবা শিথিল করা হয়েছে? বিষয়টি নিয়ে গত কয়েকদিন যাবত মনে ঘুরপাক খাচ্ছে।
আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র নৌকা প্রতীকের নেত্রী নন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। তিনি তো আইনের উর্দ্ধে নন। বিষয়টি ভুলে গেলে চলবে কি করে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন