সত্যিই 'সামহোয়্যার ইন ব্লগ'- মায়ের ভাষায় একটি ব্লগ, একটি প্লাট ফর্ম, একটি বিপ্লব!
কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই শত বাধা-বিপত্তি উপেক্ষা করে বাংলা ভাষার এই প্রিয় প্লাটফরমটিকে নিয়ে দুর্বার এগিয়ে যাওয়ার জন্য। পক্ষ-বিপক্ষের উর্দ্ধে উঠে, দলমত নির্বিশেষে সকলকেই মত প্রকাশের সমান সুযোগ দেয়ার জন্য এই প্রিয় প্রাঙ্গনের সাহসী কর্নধার জানা আপু এবং তার হাজবেন্ডসহ এটির ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত সকলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন। সাথে সাথে যাদের অক্লান্ত ছুটে চলা, আন্তরিক ছোঁয়া আর দীপ্ত পদচারনায় সদা মুখরিত এই বাতিঘর তাদের জন্য শুভ কামনা, প্রানঢালা ভালোবাসা আর শেষ পৌষের কুয়াশাচ্ছন্ন প্রভাতের শিশিরসিক্ত প্রীতি।
সকলের দুয়ারে এসে ধরা দিক সুন্দরতম সময়গুলো। শীতের কুয়াশা কেটে রৌদ্র করোজ্জ্বল প্রভাতের মত আলোকিত সাফল্যে ভরে উঠুক সকলের ভাগ্যাকাশ।
বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধির পথে, বাংলা ভাষা আরোহন করুক উন্নতির শিখরে, বিশ্ব থেকে বিদায় নিক সকল জুলুম। আমাদের এই সুন্দর পৃথিবী হয়ে উঠুক শান্তিময় আগামীর নিরাপদ আবাস।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



