somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নিমন্ত্রাতা, আরশের অধিপতি নিজে!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরআন মাজীদের চারটি আয়াত। মন ধরলো, এ পবিত্র আয়াতগুলোর একটু কাব্যানুবাদ করি। তাই কাঁচা হাতে মহান প্রভূর অমিয় বানী নিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা-

যারা-
পালনকারী আল্লাহকে 'রব' মেনে নেয়,
এই বিশ্বাসে ইস্পাতদৃঢ় মজবুতি দেয়।
শেষ সময়ে মালাইকাহ তাদের জানান-
থাকেন যেন চিন্তাবিহীন, ভয় নাহি পান।
আরও বলেন, খোশখবরী সে জান্নাতের,
ওয়াদা মতন সবই পাবেন সে কুরআনের।

তারা বলেন-
ধরনীতে আমরা তোমার বন্ধু ছিলাম,
পরকালেও থাকব সাথী ওয়াদা দিলাম।
তুমি হবে সে জান্নাতের মালিক-মহান,
থাকবে যেথায় সবকিছুই চায় যা পরান।
রাজাধিরাজ নিবেন মেনে সকল দাবি,
দিবেন তোমার হাতে সুখের জীয়ন চাবি।

আজ-
নিমন্ত্রাতা, আরশের অধিপতি নিজে!
অসীম দয়ালু তিনি তাঁর দান কী যে!
মহা ক্ষমাশীল তিনি তার অনুগতদের,
অফুরান নাওয়াজী হে, আপ্যায়ন ঢের।
তদুপরি বলবেন- আরও চাও আরও,
সকল চাওয়া শেষে দেন অধিক তারও।

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আজিম! তিনি মহান! তিনি কত মহান!

মনের আঁকুতি,
আয় আল্লাহ! আপনি মাফ করুন। আপনার কাছে দয়া চাই। আপনার করুনার ছায়াতলে আশ্রয় চাই। আপনি দুনিয়া আখিরাতে আমাদের পরম বন্ধু, উত্তম অভিভাবক, আশ্রয়দাতা, সাহায্যকারী হয়ে যান। আল্লাহুম্মা আমীন।

আয়াতে কারীমার সরল বাংলা অর্থ:
নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন। (সূরাহ: হা-মীম সিজদাহ, আয়াত: ৩০)।

ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর। (সূরাহ: হা-মীম সিজদাহ, আয়াত: ৩১)।

এটা ক্ষমাশীল করুনাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। (সূরাহ: হা-মীম সিজদাহ, আয়াত: ৩২)।

তারা তথায় যা চাইবে, তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক। (সূরাহ: ক্কাফ, আয়াত: ৩৫)।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সকাল ১০:৪৮
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×