somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আসিফা, তোমার কাছে ক্ষমা চাওয়াটাও অপরাধ, লজ্জার

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি কৃতজ্ঞতা: ব্লগার অনন্য দায়িত্বশীল আমি -এর 'আসিফা! কোন বিচারই তোর জন্য যথাযথ নয়!!' পোস্টে ব্লগার পদাতিক চৌধুরির মন্তব্য থেকে সংগৃহীত। লিঙ্ক- আসিফা! কোন বিচারই তোর জন্য যথাযথ নয়!!

মোদি নিজেই একজন উগ্রবাদী। বাবরি মসজিদ ধ্বংসে তার সম্পৃক্ততা এবং নিষ্কৃয়তার বিচার আজও হয়নি। তার মত উগ্র সন্ত্রাসবাদীর নেতৃত্বে ভারত গত কয়েক বছরে শুধু অধ:পতনের দিকেই নেমেছে। মানবতা পদদলিত হয়েছে বারবার। নিষ্পেষিত, দলিত-মথিত হয়েছে ক্ষনে ক্ষনে। গরু জবাই করার অপরাধে(!) মানুষ খুন করা হয়েছে। মানুষ বললে ভুল হবে। বলতে হবে, মুসলিমদের হত্যা করা হয়েছে। মন্দিরে আটকে রেখে আট বছরের শিশুকে আট দিন ধরে পালাক্রমে ধর্ষন করে হত্যা করার মত অকল্পনীয় নির্মমতাও প্রত্যক্ষ করতে হয়েছে ভারতের আকাশ মাটিকে। আট বছরের 'শিশু' কথাটির সাথে অনিচ্ছায় হলেও বলে দিতে হয়, আট বছরের 'মুসলিম' শিশু। এই 'মুসলিম' হওয়াটাই ওদের অপরাধ। মোদির আস্কারার কারনেই উগ্রবাদী, সন্ত্রাসবাদীদের ভারতে আজ পোয়াবারো। সুতরাং, মোদি, আপনি দায় এড়াতে পারেন না। যত চেষ্টাই করুন না কেন, ক্ষমা আপনাকে চাইতেই হবে। আসিফার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। ফেলানীর জন্য আপনাকে মাফ চাইতে হবে। আরও কতজনের জন্য কতবার যে আপনাকে ক্ষমাভিক্ষা করতে হবে, তার ইয়ত্তা নেই।

আট বছরের নিষ্পাপ কচি একটি মুখ। দেখলেই মায়া লাগে। আহ! আট বছরের শিশুকেও ধর্ষিতা হতে হয়? এই জঘন্যতায় যারা লিপ্ত তাদের মানুষ ভাবতেও তো গাঁ শিউরে ওঠে। এদের কী শাস্তি দেয়া যায়? এ বদমাশদের প্রকাশ্য ময়দানে জনসম্মুখে প্রথমে লিঙ্গ কর্তন করে তারপরে শিরোচ্ছেদ করা উচিত। তাহলে যদি আসিফার আত্মা কিছুটা প্রশান্তি পায়। আহহা, কি বলে ফেললাম আবার, শিরোচ্ছেদের কথা শুনে তো আবার একদল সুশীল নামের পাষন্ড তেড়ে আসবেন, যারা আসিফাদের ধর্ষিত থেতলানো, অবশ লজ্জাস্থান আর নিথর দেহ দেখতে বেজায় সুখ। তারা হায় হায় রব তুলে তেড়ে আসবেন, শিরোচ্ছেদ মধ্যযুগীয় বর্বরতা। আরবীয় অন্ধকার। কুপ্রথা। অমানবিকতা। আরও কত কি?



তাহলে বলি, তোমাদের কাছে ধর্ষকের শিরোচ্ছেদ কিংবা প্রস্তরাঘাতে তাদেরকে হত্যা করাকে যদি বর্বরতা বলে গন্য হয়, তাহলে মানবিকতা কোনটি? ধর্ষন? ধর্ষন অব্যহত থাকলেই তোমাদের মতে মানবতা রক্ষা হয়?

জম্মুর বাখরওয়াল মুসলিম উপজাতি সম্প্রদায়ের ছোট্ট কচি সোনামনি আসিফা, তোমার সাথে কথা বলতে লজ্জায় মাথা নিচু হয়ে আসে। জানি, তুমি পৃথিবীর মানব সম্প্রদায়ের হিংস্রতা দেখেছ। রক্তাক্ত, লাঞ্চিত, ধর্ষিত হয়েছ বারবার। ক্ষুধার্ত, পিপাসার্ত হয়েছ, তোমাকে খাদ্য-পানীয় দেয়া হয়নি। তুমি রক্তাক্ত হয়েছ, তোমাকে আবারও রক্তাক্ত করার জন্য একদল জানোয়ার ওঁত পেতে ছিল। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তেও তোমার নিস্তেজ নিথর প্রায় দেহে আবারও তোমাকে সয়ে যেতে হয়েছে রক্তাক্ত হওয়ার তীব্র যাতনা।

আসিফা, ফুল হয়ে ফোটার আগেই তুমি ঝড়ে গেলে। না, তুমি ঝড়ে যাওনি। তোমাকে নির্মমতম বিভীষিকার ভেতর দিয়ে এখানের আলো বাতাসের ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা কিছু করতে পারিনি। আমাদের তাই লজ্জার আবরনে মুখ ঢেকে থাকা ছাড়া কিছু করার নেই। সোনামনি আসিফা, মাতৃক্রোড়ে থাকার বয়স তোমার এখনও পেরিয়ে যায়নি। অথচ এই বয়সেই তুমি পৃথিবীর সকল অন্ধকারকে দেখে ফেলেছ। এ পৃথিবী যে কতটা নির্মম, তা তোমার চেয়ে বেশি ভাল কেউ জানে না। তোমার কাছে ক্ষমা চাওয়াটাও অপরাধ, লজ্জার। ক্ষমা চাচ্ছিও না। তুমি শুধু ভাল থেকো পরপারের স্নিগ্ধ আলোয়। জোনাকি হয়ে জান্নাতের মায়াবি মায়াকাননে।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×