somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আমি সামুতে প্রকাশিত আমার প্রতিটি পোস্টের প্রতিটি লেখার ব্যাকআপ যথাযথ স্থানে অবিকল রাখার চেষ্টা করি। আপনি করেন কি?

২১ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীতে স্থায়ী বলতে কিছু নেই। পৃথিবী নিজেই অস্থায়ী। এর ভেতরে যা কিছু রয়েছে তাও অস্থায়ী। ক্ষনস্থায়ী। স্থায়িত্বের স্থান এটা নয়। একটা সময়ে এসে এখানের সকল কিছুতে পানসে ভাব এসে যায়। প্রিয়ার ভ্রমর কালো চোখ- যে চোখে তাকিয়ে যুগ-যুগান্তর পার করে দেয়ার স্বপ্ন দেখতেন যৌবনের উপলোপল তীরে দাঁড়িয়ে- সে চোখ ঘোলা হয়ে আসে। অনিন্দ্যসুন্দর চন্দ্রবদন তার- অপলক অবলোকনেও স্বাদ মিটতো না- তাও যে ফ্যাঁকাসে হয়ে যায়। গোলাপের নিষ্পাপ কুঁড়িরা অকৃপন গন্ধ বিলোতে বিলোতে ঝড়ে পড়ে একসময়ে। অনুপম সৌন্দর্য্য মেলে ধরা পাঁপড়িরাও একসময় হারায় মোহনীয় কমনীয়তা। সামহোয়্যারইনব্লগও তো অমর কিছু নয়। এই ব্লগটিরও বয়স তো কম হল না। প্রেম-সুধা-স্বপ্ন তো এও কম বিলিয়ে দিল না। নিজেকে পুড়িয়ে পুড়িয়ে পরের জন্য আলো বিকিরনের এই দূরন্ত প্রয়াসে সে কতকাল আর অটল অবিচল রাখতে পারবে নিজেকে? তারও কি প্রস্থানের সময় নিকটবর্তী? সেও কি ধীরে ধীরে গুটিয়ে নিবে নিজেকে? তার প্রস্থানের ক্ষন কি খুবই নিকটবর্তী? যে হাট একসময় মাতোয়ারা হতো হাজারো ক্রেতা-বিক্রেতার গুঞ্জরনে তা কি সত্যিই থেমে যাবে? যে হাটে কবিতার ফেরিওয়ালা, গল্পের দোকানি, স্মৃতিকথার বিকিকিনি করার লোভে আগন্তুকরা দিন পার করতো হৈহুল্লোড় করে - রাতের বিমুগ্ধ নরোম শরীর এফোড় ওফোড় করে উষার স্নিগ্ধ আলোয় স্নাত হত নিজেরা, স্নান করিয়ে দিত সামুর ভেজা পাতা, জমজমাট সে হাট কি শেষে মিইয়ে যাবে? আলোর ফড়িয়া কি ঠায় দাঁড়িয়ে যাবে আচমকাই? নিভে যাবে তার অশরীরি আলোশিখা? থেমে যাবে কোলাহল? হারিয়ে যাবে বৈচিত্রময় প্রিয়প্রাঙ্গন, বাংলা ভাষার শ্রেষ্ঠতম অনলাইন পাঠশালা?

প্রথম আলো ব্লগও তো আমাদের চোখের সামনেই হারিয়ে গেল অবশেষে। সামুকেও যদি শেষে হারাতেই হয়, আপনার অভিব্যক্তি কি হতে পারে, ভেবে দেখেছেন কখনো? আপনার বছরের পর বছর ধরে মূল্যবান সব লেখা জোখা দিয়ে সাজানো ব্লগটি যদি সত্যি সত্যি হারিয়ে যায়, আপনি মন খারাপ করবেন? কাঁদবেন? বিষন্নতায় হা-হুতাশ করবেন? অস্থির-উদভ্রান্ত-পাগল পাগল হবেন? জানি না, হয়তো হবেন। হয়তো হবেন না। কিন্তু হওয়াটাই কি স্বাভাবিক নয়?

সামুর প্রতি কখনো কখনো মৃদু অভিমান জেগে উঠলেও সামুকে ভালবাসি অনেক। জানি না, সামু আরো কতদিন স্থায়ী হবে। সামুর দীর্ঘ বর্নার্ঢ্য বর্নিল রঙিন জীবন মনে-প্রানে চাই। সবসময় চাই। কিন্তু কেন জানি না, মনটা মাঝে মাঝেই হুহু করে ওঠে। কেন এমন হয়? কেন মন কাঁদে বুঝি না। নিজের মনকে নিজেই চিনি না। কী আশ্চর্য্য। মনকে পড়তে পারে, বিধাতা ছাড়া সাধ্য কার? আমার বুঝি অতি সুখ সয় না কোনোকালে।

আমি সামুতে প্রকাশিত আমার প্রতিটি পোস্টের প্রতিটি লেখার ব্যাকআপ যথাযথ স্থানে অবিকল রাখার চেষ্টা করি। আপনি করেন কি?

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৯
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×