
সয় না যাদের
পরের ভালো,
মনটা যাদের
বড়ই কালো,
আমরা যখন পাই সুবিধা চাকরি নিতে 'কোটা',
তারাই তখন তক্কে থাকে, কখন দেবে খোঁটা।
কোটার খোঁটায়
হুল ফুটিয়ে,
পালায় আবার
লেজ গুটিয়ে,
হাতুড়ি বেশ কাজের জিনিষ, করতে সোজা 'রো' -টা,
বলি বেটা, নিজে বাঁচো, ছাড়ো ভদ্রবেশি 'শো' -টা।
আমরা যেমন
বলবো যাহা,
ঠিকই তেমন
ঘটবে তাহা,
কোটা'র বিনাশ চাও না যতই, হোক না মাথা মোটা,
কোনো দিনই আর ফেরাতে পারবে না আর ওটা।
কোটার ভেতর
কী যে চমক,
জানতে যদি
নড়তো টনক,
লুফে নিতে কোটার কুসুম করতে শুরু ছোটা,
হাতুড়ি হাতেই পনির-মাখন গিলতে সকল ফোটা।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


