
মাটির সাথেই শেষে মিশে যেতে হবে,
মাটির আশ্রয়ে শেষ বিশ্রামের তরে,
ধুলি মাখা জবুথবু পোকাদের ঘরে,
পরিপাটি শরীরের প্রতি অবয়বে।
যতনের ঠাঁই নেই আঁধারের ঘর,
কেউ নেই কিছু নেই বিষন্ন বাতাস,
শান্তনার বানী নেই শুধু হা-হুতাশ!
আপনার আপন কে? সকলেই পর।
সাথীহীন সফরের আছে কিছু পুজি?
দীন আমি, ফোটাতে পারিনি কোনো কলি,
পথহারা পথিকের মত করে চলি,
পালয়িতা মহানের রেজামন্দি খুঁজি।
আশায় আশায় ঘুরি ক্ষমা পাব তাঁর,
সর্বময় ক্ষমতায় মহিমা অপার।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


