
মোলায়েম আবরনে স্বাদে ভরা লটকা,
ভাবতুম, খায় এসব যারা শুধু ফটকা।
আসলে মোটেই নয়, দারুন এ ফলটা,
সি ভিটের কাজ দেয় মুখে এনে জলটা।
রুচিতে ভরায় মুখ, টক-মিঠা স্বাদ বেশ,
পেটপুরে খেয়েও কাটে না তৃপ্তির রেশ!
কেউ বলে লটকা কেউবা লটকন কয়,
মনলোভা দেশী ফল, লটকার হোক জয়।
আশি টাকা কেজি তবু ক্রেতার থাকে ধুম,
লটকন চাষীদের হাসি হাসি চোখে ঘুম।
রসে ভরা লটকন মুখে মুখে আনে জল,
টিকে থাক যুগ যুগ দেশময় এই ফল।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


