somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

অবস্থান যত দূরেই থাকুক না কেন, মায়াময় এই ব্লগ ভূবনের সম্পর্কের রশিটা যেন ছিঁড়ে না ফেলেন কখনো, প্লিজ!

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একসময় ব্লগে লিখতেন। লেখার হাত ভাল। প্রচুর কমেন্ট করতেন। অন্যদের আনন্দ দিতেন। নিজেও আনন্দ উপভোগ করতেন। আজ আর নেই। ব্লগ ছেড়ে চলে গেছেন। জীবন-জীবিকার প্রয়োজনে। কেউ হয়তো জীবন বাঁচানোর প্রয়োজনে। কেউ হয়তো জীবনকে ফাঁকি দেয়ার জন্য। আরও কত কি কারনে কতজন আজ চোখের আড়ালে। এরকম হারিয়ে যাওয়াদের সংখ্যা নেহায়েত কম নয়। কেউ কেউ তো হারিয়ে গেছেন চির দিনের জন্য। চলে গেছেন অচিন দেশে। না ফেরার মুলুকে। কিন্তু এই আমরা তাদের খোঁজটুকুও জানতে পারিনি। কার যে কখন ডাক আসে। কে যে কখন চলে যাবেন। কেউ জানে না। জানা সম্ভব নয়। কিন্তু কেউ একজন চলে গেলে। চির দিনের জন্য মায়াময় এই জগত-জীবন ছেড়ে গেলে। অনন্তের পথে যাত্রা করলে। তার প্রস্থানের পরে। অন্তত: তার চলে যাওয়ার সংবাদটুকু তো জানা সম্ভব। তার আত্মার মাগফিরাত কামনায় দু'টি হাত উচ্চকিত করা তো সম্ভব। তার স্মৃতি মনে করে দু'ফোটা অশ্রু বর্ষন তো সাধ্যের ভেতরে। আয়ত্বের মধ্যে। সতীর্থ ব্লগারদের জন্য আপনার দরদী মন সামান্য সুযোগটি কি দিতে কার্পন্য করবে বিশ্বাস হয় না। তা আপনি যে মতের কিংবা যে পথেরই হোন না কেন। এখানে প্রত্যেকে আমরা ব্লগার। মতের দ্বন্ধ, মতানৈক্য, মতপার্থক্যের সকল বেড়াজালের উর্ধ্বে ব্লগে আমরা সকলেই সহযাত্রী। সহমর্মী।

এই ব্লগের কাউকে না কাউকে আপনার ভাল লাগে। যাকে ভাল লাগে। বিশ্বস্ত মনে হয়। অনেক আপন ভাবেন। আন্তরিক বন্ধু মনে করেন। তার কাছে অন্তত: আপনার যোগাযোগের কোনো একটি ব্যবস্থা জানিয়ে রাখুন। যাতে আপনার বিপদ-আপদ তিনি অবগত হতে পারেন। ব্লগের বন্ধুদের জানাতে পারেন। এই পোস্টটি যিনিই পড়ছেন তার জন্য প্রান খুলে দোআ করছি। আপনি দীর্ঘজীবী হোন। শতায়ু হোন। আল্লাহ পাক আপনাকে লম্বা হায়াত দান করুন। আরও আরও যুগ যুগ বেঁচে থাকুন মায়াঘেরা এই সুন্দর পৃথিবীতে। কিন্তু যেহেতু জন্ম নিলে মৃত্যুর স্বাদ নিতেই হয়। এই অমোঘ নিয়মের ব্যত্যয় যেহেতু কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এমন একটি দিন তো আমার আপনার প্রত্যেকের জন্যই অপেক্ষমান। আমি কিংবা আপনি্ যখনই কিংবা যেদিনই সেই অচেনা পথের যাত্রী হবো। বেদনাবিধুর সেই খবরটুকু বাকি ব্লগারগন তার মাধ্যমে অবগত হতে পারেন।

এখানে সবকিছুই তো টলটলায়মান। অস্থির। অস্থায়ী। জীবনও তো তাই। কখন থেমে যাবে বুকের ভেতরের ধুকপুকানি কে জানে! আমিও তো আজ আছি কাল হয়তো এই ব্লগে আর আসবো না। আসার সুযোগ পাবো না। হারিয়ে যাবো নৈ:শব্দের অন্ধকারে। নিথর হয়ে যাবে এ সুন্দর অবয়ব। যে মাটি থেকে এসেছি ফিরে যাবো সেই মাটির কোলে। একাকি। নিরব। কিছু অচেনা ঝিঁ ঝিঁ পোকা আর কীট পতঙ্গের সাথে মিতালীই হয়তো হয়ে উঠবে নির্জনতায় আচ্ছন্ন বাগ-বাগিচায় পড়ে থাকা একাকী সাথীহীন আমার প্রিয় প্রসঙ্গ।

আহ! আজকের দিনটিই যদি হয়ে যায় আমার জীবনের শেষ দিন। আমি অবশ্য ব্লগের দু'একজন বিশিষ্টকে জানি, সৌভাগ্যক্রমে তাদের সাথে পরিচয় হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আমি চলে গেলে তারা অবহিত হওয়ার চেষ্টা করবেন এবং ব্লগের বন্ধুদের জানিয়ে দিতেও ভুলবেন না! ভাল থেকো সামু ব্লগ! ভাল থাকুন ব্লগার বন্ধুসকল!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:২৬
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×