somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

এক লক্ষতম কিংবা তৎপরবর্তী পাঠক হিসেবে আপনাকে স্বাগতম!

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হ্যাঁ, শিরোনামটি ধার করেছি। শ্রদ্ধেয় খায়রুল আহসান সাহেবের ঠিক এই একই শিরোনামে একটি পোস্ট রয়েছে। তার পোস্টের শিরোনামটিই হুবহু রেখে দিলুম। অনুমতি ব্যতিত তার শিরোনামটি ব্যবহার করে পোস্ট দেয়ায় আশা করি তিনি মনো:ক্ষুন্ন হবেন না। তার নিকট কৃতজ্ঞতা এর জন্য।

তবে তার মত করে অত নান্দনিক ছন্দে গুছিয়ে কিছু বলা সে আমার কাজ নয়। অতি অল্প সময়ে ব্লগে সকলের হৃদয় নিংড়ানো যে ভালবাসা পেয়েছি তার প্রতিদান দেয়ার ক্ষমতা কিংবা যোগ্যতা আদৌ আমার নেই। ব্লগিং করছি মাত্র ১ বছর ৭ মাস। মানে, ৫৭০ দিন। আরেকটু ডিটেইলসে গেলে বলতে হয় ১৩৬৮০ ঘন্টা বা ৮২০৮০০ মিনিট কিংবা ৪৯২৪৮০০০০ সেকেন্ড মাত্র। এই সময়টুকুকে সামান্য মনে হলেও সংক্ষিপ্ত এবং জীবনের গনিত ও পরিমিত সময় বিবেচনায় এটাও অনেক বড় সময়। জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের অনেক দামি। এই সময় নিয়ে পবিত্র কুরআনে একাধিক সূরাহর নামকরন করা হয়েছে। যেমন, সূরাহ আসর, সূরাহ দাহর। আসর অর্থ- যুুগ, সময়, কাল। দাহর অর্থও যুগ বা শতাব্দি। সময়ের গুরুত্বকে আমরা যাতে অনুধাবন করতে পারি, সেকারনেই আল্লাহ পাক সময়ের নামে কসম পর্যন্ত করেছেন।

সামান্য এই সময়ে আমার মত ক্ষুদ্রের এই ব্লগটি লক্ষ বার ভিজিট করা হয়েছে, এটা আমাকে বিমোহিত করে। আশ্বাস দেয়। আশ্বস্ত করে। ব্লগের সকলের ভালবাসাকে তুলে ধরে।

কী পেয়েছি, এই সময়ে? ঝগড়া, গালিগালাজ, মতানৈক্য? মৌলবাদী তকমা? রাজাকার কিংবা জঙ্গী খেতাব?

হ্যাঁ, এসবও পেয়েছি। অনেক ভাল মানুষের ভেতরে কিছু খারাপ না থাকলে কি হয়? অনেক সুপ্রাপ্তির সাথে যাতনাময় অপ্রত্যাশিত কিছু বাক্যবানে একেবারেই জর্জরিত হতে চাব না, তা কি করে হয়?

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দু:খ বিনা সুখ লাভ হয় কি মহিতে?

কাঁটার কিছু আঘাত না সয়ে কে কবে পুষ্প আহরন করতে পেরেছে জগতে!

তবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে উপায় নেই। তিনি তাওফিক না দিলে আমার কোনোই ক্ষমতা ছিল না। ব্লগের শুভানূধ্যায়ী, প্রিয়মুখদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, যারা বিপদে-আপদে পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন, প্রেরনাদানে ধন্য করেছেন।

যা হারিয়েছি পেয়েছি তার হাজার কিংবা লক্ষ গুন। সবচে' বড় যা পেয়েছি, বাংলাভাষাভাষী বিশ্বময় ছড়িয়ে থাকা সুন্দর মনের মানুষগুলোর সাথে ব্লগের এই মায়াময় জগতে পরিচয়ের সূত্র ধরে তাদের সাথে গড়ে উঠেছে প্রগাঢ় ভালবাসার অদেখা অটুট বন্ধন। ব্লগ এলিট শ্রেনির মানুষের ভাব প্রকাশের শ্রেষ্ঠতম মাধ্যম হবার দিন বুঝি খুবই সন্নিকটে। আর সামু বাংলা ব্লগিংয়ের পথিকৃত হয়ে পথের দিশা দিয়ে যাবে এ জাতির সূর্যসন্তানদের।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:২৫
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×