
চোখ খুললেই দেখি আলোর বলয়
আঁধারের ভেঙ্গে গেছে সকল প্রাচীর
বাঁচবার সময় এখন উঁচু করে শীর
নিশ্বাস প্রশ্বাসে বহে শীতল মলয়
আগামীর দিনগুলো আলো ঝলমল
জেগে ওঠা এসময়ে অতি প্রয়োজন
এ জাতির ভাগ্যাকাশ আলোক উজ্জ্বল
আমরা জগতে সেরা জানুক ভূবন
বিদ্যা বলে বলিয়ান হয়ে পথ চলো
জগতের সেরাদের সেরা হও ফের
দুর্বার পথিক তুমি - পথে আলোকের
তোমাকে ফেরায় এই সাধ্য কার বলো?
তুমি সেরা সেরাদের সেরা তব দেশ
তোমার গলায় শোভে বিশ্ব শ্রেষ্ঠ বেশ
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




