
পৃথিবীর নাভিমূল মক্কা মুআজ্জমা
জগতের আদি ঘর বাইতে আতিক
মর্যাদায় অদ্বিতীয়, রহম ও ক্ষমা
নাজিলের কেন্দ্রবিন্দু অতন্দ্র নাবিক
পিয়াসীরা ছুটে যায় ক্ষমার আশায়
মাতাফের মোহনীয় সৌন্দর্য্য দর্শনে
জারেজার কেঁদেকেটে নয়ন ভাসায়
হৃদয়ের অঞ্জলিতে দয়ার বর্ষনে
নিদারুন রূপকল্প সৌন্দর্য্য আভায়
গিলাফের মাতোয়ারা খোশবু নেশায়
মাজনুন বান্দাগন নিমগ্ন ক্রন্দনে
প্রানপাতে কুন্ঠা নেই রবের রেজায়
বিজড়িত কী মায়ার অদেখা বন্ধনে
আল্লাহর ঘর ঘোষে মুক্তির ইলান
আমাদের প্রয়োজন আমল ঈমান
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




