
দেখতে দেখতে পেরিয়ে গেল দু'টি বছর। এদেশের কোটি মানুষের হৃদ স্পন্দন, নায়েবে নবী, মদিনা প্রেমিক, মদিনাওয়ালার প্রেমিক, শিক্ষািবিদ, সাহিত্যিক, সাংবাদিক এবং মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন দুই বছর গত হয়ে গেল। ২৫ জুন, ২০১৬ ঈসাব্দ, রোজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানী ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেন ক্ষনজন্মা মহান এই মনিষী।
এক কথায় বর্ণাঢ্য জীবন ছিল তাঁর। বাংলা ভাষায় ইসলামী সাহিত্য রচনার অন্যতম পথিকৃত তিনি। অনুবাদ সাহিত্যেও তাঁর ছিল অপরিমেয় দক্ষতা। এক্ষেত্রেও তাকে রাহবার বললে অত্যুক্তি হবে না। তিনিই সর্বপ্রথম উলামায়ে কেরামকে বাংলা ভাষায় মানসম্পন্ন বই লিখার প্রতি উৎসাহ দানকারীদের অন্যতম ব্যক্তিত্ব। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নির্ভর সীরাত বিষয়ক আলোচনা প্রকাশকারী মহান এ ব্যক্তিত্ব সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক মদীনার মত পাঠকপ্রিয় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
আল্লামা মুহিউদ্দিন খান পড়াশোনা শেষ করেন ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে। আলিয়া মাদরাসায় পড়াশোনা করলেও এই মহাপুরুষ আর দশজন আলেমে দ্বীনের মত নির্দিষ্ট ছকে পরিমিত গন্ডির ভেতরে তাঁর জীবনকে বেঁধে রাখেননি। এদেশের দ্বীনি শিক্ষার মূল যে দু'টি ধারা আলিয়া এবং কওমি, এই দুই ধারার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকতার সংস্পর্শে এনে যুগোপযুগী এবং সর্বস্তরে গ্রহনযোগ্য একটি পর্যায়ে নিয়ে যাওয়ার নিরন্তর সাধনা ছিল তাঁর আমৃত্যু। এমন দরাজ দিল সূর্য্য সন্তান বঙ্গমাতা খুব বেশি প্রসব করেনি। বিশ্বব্যাপী ইসলামী জাগরনে, ইসলামী তাহযিব তামুদ্দুনকে সার্বজনীন করে তোলার মহান সংগ্রামে তিনি ছিলেন সদা সোচ্চার। পৃথিবীর কোনো এক প্রান্তে যখনই ইসলাম এবং মুসলিম জাতির প্রতি কেউ অত্যাচারের খড়গ উঁচিয়েছে; বজ্রকন্ঠে হুঙ্কার ছেড়েছেন প্রিয় মাওলানা।
মাওলানার আগুনঝড়া কলম ছিল সতত: বয়ে চলা ঝর্নার মত। দু'হাতে লিখেছেন তিনি। মাসিক মদিনা প্রকাশের বিশাল কর্মযজ্ঞ তাকে লেখালেখির ক্ষেত্রে নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ করে রাখতে পারেনি। সীরাত সাহিত্য, অনুবাদ গ্রন্থাবলী, ইতিহাস ঐতিহ্য নির্ভর বইয়ের পাশাপাশি তিনি তাঁর জীবনে বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য সবচে' বড়, সবচে' মহান যে খেদমতটি আঞ্জাম দিয়ে গেছেন, সেটি হল, মুফতী শফি রহমাতুল্লাহি আলাইহি লিখিত তাফসীরে মারেফুল কুরআনের বঙ্গানুবাদ। মহাগ্রন্থ আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত আর প্রয়োজনীয় হাদিসের উদ্ধৃতিসহ এত সুন্দর, এত সাবলীল, এত অসাধারন তাফসীর গ্রন্থ বাংলা ভাষায় দ্বিতীয়টি নেই। মাওলানার আর সকল কীর্তি ছাপিয়ে এ্ই একটি তাফসীর গ্রন্থের উঁচু মানের সাহিত্যরসে সিক্ত, অনুপম এবং অসাধারন মুন্সিয়ানায় কৃত অনুবাদের মহান খেদমতই তাঁকে কিয়ামত পর্যন্ত এ জাতির হৃদমঞ্জরীতে অমর করে রাখবে। আমার ধারনা, এই একটি মাত্র তাফসীরের কিতাব কারও নিকট থাকলে তার দ্বীনি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে কারও স্মরনাপন্ন হতে হবে না।
হৃদয়ে ঝড় তোলা, আলোড়ন জাগানিয়া বহু গ্রন্থ প্রণেতা তিনি। মুফতী শফী রহমাতুল্লাহি আলাইহির অনবদ্য তাফসীর গ্রন্থ তাফসীরে মাআরিফুল কুরআন এর সংক্ষিপ্ত বাংলা অনুবাদ পড়লেই তার ভাষাজ্ঞান সম্মন্ধে সম্যক ধারনা লাভ করা সম্ভব। ওসওয়ায়ে রসূলে আকরাম, Islam and Our Life (ইসলাম ও আমাদের জীবন), The Right Path (সিরাতুল মুস্তাকীম), Holy Jamjam (জান্নাতের অমীয়ধারা পবিত্র যমযম), Tajreedul Bukhari(তজরীদুল বোখারী), Azadi Movement 1857 (আযাদী আন্দোলন-১৮৫৭)
Extra-Ordinary Incidents of Prophet Muhammad's Life (খাসায়েসুল কুবরা: নবী (সা
Biography of Prophet Muhammad's (সীরাতুন নবী), হৃদয় তীর্থ মদিনার পথে, দীনি তাহরীক - হযরতজী মাওলানা মুহম্মদ ইলয়াস(রহঃ) Hazratzi - Maulana Muhammad Ilias (RA), মাকতুবাত : ইমাম গাযযালী (রহঃ) Maktubat (Letter Collection) of Imam Ghazzali RA -সহ অসংখ্য কিতাব এ জাতিকে উপহার দিয়েছেন তিনি।
মাওলানা ছিলেন আপদমস্তক মদিনাপ্রেমিক। তাঁর সংস্পর্শ ছায়ায় যতটুকু সময় কাটিয়েছি, তাকে পেয়েছি এ জাতির মহান একজন অভিভাবক হিসেবে। সত্যিকারের রাসূল প্রেমিক বলতে যা বুঝায় তার বাস্তব নমুনায় সিক্ত ছিলেন তিনি।
আল্লামা মাওলানা মুহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহির জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করি। জাতির দুর্দিনের রাহবার, মহান এ আলেমে দ্বীনের খিদমাতকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন কবুল করে নেন, কায়োমনোবাক্যে প্রার্থনা রাখছি। পাশাপাশি বারি তাআ'লার দরবারে ফরিয়াদ রাখছি, তাঁর রেখে যাওয়া মিশনকে যেন তিনি কবুল করেন, সফলতার সাথে কামিয়াবি দান করেন।

তাফসীরে মারেফুল কুরআনের ডাউনলোড লিঙ্ক যুক্ত করে দিলাম। কারও প্রয়োজন হলে দেখে নিতে পারেন।
Tafsir Mareful Quran
মাওলানার ইন্তেকাল পরবর্তী সময়ে তাকে নিয়ে বিভিন্ন অনলাইন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদাদির কিছু References:
The Famous Islamic Scholar Maulana Muhiuddin Khan passed away
Moulana Mohiuddin- Cyber Sylhet.com
maulana mohiuddin khan
Former Vice-Chancellor of Dhaka University Prof Dr Emajuddin Ahmed at a discussion on 'Life and Work of Maulana Muhiuddin Khan, Editor of monthly Medina' organised by Zamiate Ulamae Islam Bangladesh at the Jatiya Press Club on Thursday.-The New Nation
Moulana Muhiuddin Khan passes away
Maulana Mohiuddin Khan passes away- Daily Sun
The Famous Islamic Scholar Maulana Muhiuddin Khan passed away-thesunrisetoday
মাওলানা মুহিউদ্দীন খান আর নেই-dailysangram
স্মরণে বরণে মাওলানা মুহিউদ্দীন খান-dailynayadigantaমাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে
মাওলানা মুহিউদ্দীন খান আর নেই
উপমহাদেশের-প্রখ্যাত-আলেম
maulana muhiuddin khan
বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মুহিউদ্দিন খান আর নেই
বাংলা ভাষায় সিরাত সাহিত্যের জনক মাওলানা মুহিউদ্দীন খান
মাওলানা মুহিউদ্দীন খান: বুদ্ধিবৃত্তিক অঙ্গনের পথপ্রদর্শক আলিম
মাওলানা মুহিউদ্দীন খান এর সকল বই
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




