somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

মুসলিম, তুমি বীর!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুসলিম, তুমি বীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!
বুক ভরা বল বিশ্বাসের!
জনম পূন্য নি:শ্বাসের!
তাসবীহ হাতে কলমা মুখে- চলো হে কা'বার পথের রিক্ত মুসাফির!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

সত্য পথের সেনা তুমি!
বিজয় তোমার পদ চুমি!
আসবে নতুন প্রভাত, শুধু শক্ত হয়ে দাঁড়াও, ছিঁড়ে ফেলে জিঞ্জির!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

জান্নাতের পথের পথিক!
মদিনা পানে রাহা সঠিক!
চলো চলো পুন: মুখে শ্লোগান বজ্র হুংকারে, 'নারায়ে তাকবীর'!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

শাসন করেছ আধাজাহান!
কামিয়েছ ভক্তি মহাসম্মান!
উঁচু করে ধরো ফের বদর উহুদ খন্দকের সেই দু'ধারী শামশীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

আসল ঠিকানা পৃথ্বি নয়!
বাতিল দেখে কিসের ভয়!
ভয় নয়, ফিরায়ে আনো বুকে পুন: সেই জালওয়া নূরানী তাসবীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

রাহা ভুলে চলেছো হায়!
কেমনে যাবে ও মদিনায়!
রাহা করো ঠিক, দুআ রোনাজারিতে ফেরাও মরচে ধরা তাকদীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

জ্ঞানের মশাল জ্বালো!
আঁধারে বিলাও আলো!
ফিরিয়ে আনো ঘরে ঘরে ফের তিরমিযি মুসলিম বুখারীর তাকরীর!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!

মুক্তি পয়গাম সবে শোনাও!
হৃদয়ে দ্বীনের বীজ বোনাও!
ভুলে যেও না, মুখে নাও কুরআনের সাবধানবানী 'ওয়া আনজির'!
জেনো, এক আল্লাহ ছাড়া কারো কাছে কভূ নত নয় তোমার শীর!



কবিতায় ব্যবহৃত কিছু শব্দের অর্থ যুক্ত করে দেয়ার প্রয়োজন মনে করছি, যাতে সকলের বোধগম্য হয় কবিতার কথামালা:
শীর=মস্তক, মাথা।
তাসবীর=প্রতিচ্ছবি।
আনজির=সতর্ক করুন, (আল কুরআনের আদেশ সূচক ক্রিয়াবাচক শব্দ)।
তাকরীর=অধ্যয়ন, পঠন।
তাকদীর=ভাগ্য, কিসমত।
শামশীর=তরবারী, তলওয়ার।
জিঞ্জির=শিকল।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×