somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

কোনো আলেমকে 'হুজুর' বলে ডাকা যাবে কি? এটা কি অপরাধ? কোনো ব্যক্তিকে 'মাওলানা' বললে কি ঈমান চলে যাবে? 'হুজুর', 'মাওলানা' শব্দ দু'টির ব্যাখ্যা ও হুকুম কি?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'হুজুর' শব্দটি আরবী। এটি এসেছে حا ضر তথা 'হাজির' থেকে। যার অর্থ হল 'উপস্থিত'। আর 'হুজুর' বলা হয়, যার সামনে মানুষ উপস্থিত হয়।

যিনি সম্মানিত ব্যক্তি তার কাছে মানুষ আসে। উপস্থিত হয়। এ কারণে সম্মানিত ব্যক্তিদের হুজুর বলা হয়।

বাংলায় আমরা যেমন 'জনাব' শব্দটি ব্যবহার করি। তেমনি আমরা আরবীতে “হুজুর” শব্দটি সম্মানার্থে ব্যবহার করে থাকি।

এ শব্দটি ব্যবহারে শরয়ী কোন বিধিনিষেধ নেই।

যারা এটি ব্যবহারে আপত্তি তোলেন এটা তারা অজ্ঞতা কিংবা বিদ্বেষের কারণে করে থাকেন। নতুবা এ শব্দটি আলেমদের জন্য বা কোন সম্মানিত ব্যক্তিদের জন্য ব্যবহারে শরীয়তে কোন নিষেধাজ্ঞা আসেনি।

তাই আলেম উলামাগণের সম্মানে এ শব্দটি ব্যবহারে কোন সমস্যা নেই।

একইভাবে 'মাওলানা' শব্দটি আরবি 'ওলিয়্যুন' শব্দমূল থেকে এসেছে। অর্থ বন্ধু, অভিভাবক, প্রভূ। যেমন, কুরআনে এসেছে, 'অলিয়্যুন হামিম', মানে, 'অন্তরঙ্গ বন্ধু'। আর 'মাওলানা' লিখতে 'মাওলা' শব্দটির সাথে 'না' জমির বা অব্যয় যুক্ত হয়েছে, যার অর্থ 'আমাদের বন্ধু' বা 'আমাদের অভিভাবক'।

আলেমগন যেহেতু উম্মতের সাধারন মানুষের প্রকৃত শুভাকাঙ্খী বন্ধু এবং জান্নাতের পথের রাহবার এবং উত্তম অভিভাবক, সুতরাং কোনো আলেমকে মাওলানা বললে ঈমান চলে যাওয়ার কিছু ঘটার সম্ভাবনা আদৌ নেই। বরং এই শব্দের ব্যবহার একজন আলেমের প্রতি মুহাব্বতের বহি:প্রকাশ মাত্র। ইসলামে এই ধরনের সম্বোধন করা যাবে না, এমন কোনো নির্দেশনা আদৌ নেই। কোনো আলেমকে কেউ কখনো 'প্রভূ' মনে করেন না। কিংবা 'আমাদের প্রভূ' মনে করে ডাকেনওনা। এটাও কোনো কোনো ইজমে বিশ্বাসীগনের অতি সাধু সাজার অপচেষ্টা। এই ধরনের অপপ্রচারকারীগন হতে পারেন অজ্ঞ, অথবা উদ্দেশ্যপ্রনোদিতভাবে তারা ফিতনা সৃষ্টির পায়তারায় লিপ্ত।

আল্লাহ পাক এসব অজ্ঞতা এবং মূর্খতা থেকে আমাদের মুক্ত রাখুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×