somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০৩ (শেষ পর্ব)

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রাককথন: আলহামদুলিল্লাহ, সকল শুকরিয়া মহান আল্লাহ তাআ'লার জন্য। তিনি তাওফিক দেয়ায় শেষ পর্যন্ত ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষরগুলোর পরিচয় তুলে ধরা সম্ভব হলো। যদিও এই সংকলনটি এখনও যথার্থ মানসম্পন্ন হয়েছে বলে মনে হয়নি। তবু একটা কিছু করা হলো বলে আপাত প্রশান্তি। আশা করি, ধীরে ধীরে এই সংকলনটিকে আরও মানসম্পন্ন করে উপস্থাপনের সুযোগ পাব।



পেছনের দু'টি পর্বের মত এই পর্বটিতেও পরামর্শ এবং সহযোগিতা চাচ্ছি ব্লগের প্রিয়ভাজন বিজ্ঞ কবি লেখকদের নিকট থেকে, যাতে আরও সুন্দর করে এই প্রয়াসটি সফলভাবে ছোট্টমনিদের উপহার দিতে পারি। গত দু'টি পর্বে যারা প্রেরনা দিয়ে পাশে থেকেছেন, হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা তাদের সবার প্রতি। সকলের জন্য কল্যানের দুআ। ভালো থাকুন সবাই।



য, য-তে যুক্তি,
যুক্তি করে করলে কাজ,
শেষে পেতে হয় না লাজ।

র, র-তে রজ্জু,
দ্বীনের রজ্জু শক্ত হাতে,
ধরবে সবে একই সাথে।

ল, ল-তে লজ্জা,
লজ্জা শরম যার আছে,
নিখুঁত ঈমান তার কাছে।

শ, শ-তে শরীর,
শরীর মন সুন্দর হবে,
রুটিন মত চললে তবে।

ষ, ষ-তে ষড়ঋতু,
ষড়ঋতুর বাংলাদেশ,
শান্তি সুখের নেইকো শেষ।

স, স-তে সুন্নত,
সুন্নত মেনে আমল করি,
নবী-আদর্শে জীবন গড়ি।

হ, হ-তে হাসি,
হাসি মুখে বললে কথা,
গন্য হবে ঠিক সাদাকা।

ক্ষ, ক্ষ-তে ক্ষমা,
ক্ষমা যদি পেতে চান,
অন্যে করুন ক্ষমা দান।

ড়, ড়-তে ঘোড়া,
ঘোড়ার পীঠে ঘোড়সওয়ার,
যিকির করেন আল্লাহর।

ঢ়, ঢ়-তে রূঢ়,
রূঢ়ভাষী অপ্রিয় হয়,
কোমলতার আসে জয়।

য়, য়-তে দয়া,
দয়া চাবে রবের কাছে,
তাঁর চে' দয়াময় কে আছে?

ৎ, ৎ-তে সৎকর্ম,
করবো সদা সৎকর্ম,
এই শিক্ষাই দিচ্ছে ধর্ম।

ং, ং-তে অহংকার,
অহংকার করা ভাল নয়,
অহংকারীর পতন হয়।

ঁ, ঁ-তে চাঁদ,
চাঁদ দেখে রোজা ঈদ,
এই আদেশ নবীজীর।



প্রথম পর্বে যেতে ক্লিক করুন নিচের লিঙ্ক এ-
ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০১

দ্বিতীয় পর্বে যেতে-
ছোট্ট সোনামনিদের জন্য ছড়ায় ছড়ায় বাংলা অক্ষর পরিচয় (ইসলামী ভাবধারায় লেখা), পর্ব-০২

ছবি কৃতজ্ঞতা: গুগল।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×