
কুরআন বুকে আগলে ধরে থাকি,
কুরআন দিয়ে জীবন ছন্দ আঁকি।
কুরআন পাঠে হৃদয়ে দিই সুখ,
কুরআন পাঠে উজ্জ্বল করি মুখ।
কুরআন আনে চোখের কোনে পানি,
কুরআন শুধু সান্ত্বনা দেয় জানি।
কুরআন মনে ক্ষমার আশা আনে,
দু'হাত বাড়াই মহান প্রভূর পানে।
কুরআন নিয়ে বাঁচার আশা রাখি,
কুরআন নিয়ে মরার স্বপ্ন আঁকি।
কুরআন হবে কিয়ামতে শাফী,
পাঠক খাদেম পাক সকলে মাফি।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




