somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নুসরাত, মরে গিয়ে তুমি জিতে গেছো, মামনি!

১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নুসরাত,
মা! তুমি চলে গেলে ফুটন্ত ফুল হয়ে ফুটবার আগেই
তোমার চলে যাওয়া পথপানে নিষ্পলক তাকিয়ে থাকি
যতবার তোমার শোকগাথা পড়ি-
দানবের জিঘাংসায় ঝলসে যাওয়া তোমার হৃদয় বিদারক দৃশ্য-
অবচেতনে ভেসে ওঠে মনের পর্দায়
কল্পনায় ছায়া ফেলে- তোমার চলে যাওয়ার করুন ঘটনা পরাম্পরা

নুসরাত,
তোমাকে সম্বোধন করে কোনো কথা বলতেও লজ্জা হয় আজ
কোন মুখে তোমার পানে তাকাই?
তুমি বাঁচতে চেয়েছিলে, আমরা তোমাকে বাঁচাতে পারিনি
আমাদের এই ঘূনে ধরা সমাজ বাস্তবতা তোমাদের বাঁচার পথে
তৈরি করে রেখেছে অগনন অন্তরায়
তুমি ক্ষমা করো না আমাদের
মা, ক্ষমা করো না আমাদের

নুসরাত, কেন জানিনা-
ছলছল করে ওঠে চোখ
অশ্রুসজল পোড়া চোখ বাধা মানে না
অজান্তেই টুপটাপ ঝরে পড়ে ফোটা ফোটা নোনাজল
ভিজে ওঠে হৃদয়ের কার্ণিশ অদেখা বেদনায়
ক্রুদ্ধ মনকে প্রবোধ দিতে পারি না
হৃদয়ের ক্ষতগুলো সশব্দে বলে ওঠে-
যখনই তোমাকে ভাবি-
আমি যেন হারিয়েছি আমারই আত্মজাকে
আমারই বুকের ধন

নুসরাত,
তুমি চলে গেছো
আমাদের প্রতিটি ভোর প্রতিটি রাত প্রতিটি বিকেল
বিষন্নতায় ছেয়ে আছে
রাতশেষে প্রভাত আসে তোমার মায়াময় মুখচ্ছবি হয়ে
কর্মক্লান্ত অবশ শরির রাতের কোলে আশ্রয় নেয়
তোমার অবর্ণনীয় কষ্টগুলো ভাবতে ভাবতে

নুসরাত,
পাপিষ্টের দেয়া আগুনে দগ্ধ হয়ে তুমি চলে গেলে দূরে
দূর অজানায়
অচেনা অচিন দেশে
না ফেরার দেশের পথিক হয়ে
তুমি চলে গেলে
মনে হয় যেন- আমার কলিজা ছিঁড়ে চলে গেছে কেউ
অতি নিকটজন দূর বহু দূর

নুসরাত,
তুমি দু:খ নিয়ো না
আমরা অপরাধীদের সমুচিত বিচার না হওয়া পর্যন্ত
তোমাকে ভুলে যেতে দেব না
দেশবাসী তোমার হত্যাকারীদের পরিনাম দর্শনের প্রতীক্ষায়
গভীর উদ্বেগে তাকিয়ে
একটা অপরাধীও যাতে এড়িয়ে যেতে না পারে
প্রতিবাদে সোচ্চার হয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে যাবোই

নুসরাত,
মরে গিয়ে তুমি জিতে গেছো-
হার না মানা মামনি আমার!
এই পাপপঙ্কিলতার আবর্তে
হামাগুড়ি খেয়ে বেঁচে থাকার চেয়ে
অনন্ত জান্নাতী জীবনে প্রবেশ করেছো তুমি
তুমি জিতে গেছো
তোমাকে দগ্ধ করে
হেরে গেছে অপরাধী কাপুরুষগুলো

নুসরাত,
তুমি বাঁচতে চেয়েছিলে
মৃত্যুর দুয়ারে গিয়েও তুমি থেমে যাওনি
জীবনের কথা বলেছো
সাহসে ভর করে বলেছো- 'আমি মরে যাব না, আমি বেঁচে উঠবো'
আহ! আজ আর তুমি নেই!
তোমার অদম্য
বাঁচার আকুতি জানিয়েছো
তুমি পরাভব মানোনি
তোমার ছোট্ট জীবন তুমি দামী করে নিলে
জীবন দিয়ে দেখিয়ে গেলে-
আত্মসম্মান হারানোর ঠিক আগে আগে নুসরাতরা মরতে জানে
পরাজয়ের কোনো গ্লানি স্পর্শ করতে পারেনি তোমাকে
আল্লাহ্ তায়ালা তোমাকে অধিষ্ঠিত করুন
জান্নাতুল ফেরদৌসের সুমহান মর্যাদায়

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×