
এ আকাশ এ বাতাস সবি তাঁর দান,
গ্রহ-তারা, রবি-শশি দয়া অফুরান।
তাঁর দয়া অফুরান।
তাঁর দয়া অফুরান।
তাঁর দয়া অফুরান।
তিনি দেন প্রতি শ্বাসে নিটল মলয়,
জীবনের ভাঁজে ভাঁজে তাঁর পরিচয়,
তিনি রহমানও রহিম,
তিনি মাওলায়ে কারিম,
তাঁর দয়া বিনে ধরা শুন্য বিরান।। ঐ
আঁধারের শেষে তিনি প্রভাত আনেন,
প্রাণহীনে প্রাণ - অন্ধে আলো দানেন,
তিনি বারিউল খালিক,
তিনি বাদিউল মালিক,
তাঁর ছোঁয়া লেগে সদা সজিব জাহান।। ঐ

ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৯ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



