somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

রোজাদারকে ইফতার করানোর ফজিলত ও রমজানের জরুরী কিছু মাসআলা

১৮ ই মে, ২০১৯ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোজাদারকে ইফতার করানোর ফজিলত:
পবিত্র মাহে রমজানে রোজাদারকে ইফতার করানো অনেক বড় সাওয়াবের কাজ। আল্লাহ পাক এই আমলটির দ্বারা আমাদের পূন্যের পাল্লাকে ভারী করার সুযোগ রেখেছেন। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে ইরশাদ করেছেন, ''এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদাকে ইফতার করাবে, ফলস্বরূপ তার গোনাহ ক্ষমা করে দেয়া হবে ও জাহান্নাম হতে তাকে নিষ্কৃতি দান করা হবে। আর তাকে উক্ত রোজাদারের সমান সওয়াব দেয়া হবে। কিন্তু সেজন্য আসল রোজাদারের সওয়াব কিছুমাত্র কম করা হবে না।''

তিনি আরো বলেন, ''যে লোক রোজাদারকে একটা খেজুর, দুধ বা এক ঢোক সাদা পানি দ্বারাও ইফতার করাবে, সে লোককেও আল্লাহপাক এই সওয়াব দান করবেন। আর যে লোক একজন রোজাদারকে পূর্ণমাত্রায় পরিতৃপ্ত করবে, আল্লাহপাক তাকে আমার হাউজ হতে এমন পানীয় দান করবেন, যার ফলে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সে কখনো পিপাসার্ত হবে না।'' বাইহাকী, শোয়াবুল ঈমান।

রমজানের জরুরী কিছু মাসআলা:

রোজা অবস্থায় চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার: চোখে ড্রপ, ঔষধ, সুরমা বা মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। যদিও এগুলোর স্বাদ গলায় উপলব্ধি হয়। কারণ, চোখে ঔষধ ইত্যাদি দিলে রোজা না ভাঙ্গার বিষয়টি হাদিছ ও ফিকহ শাস্ত্রের মূলনীতি দ্বারা প্রমাণিত। (যাদীদ ফিক্বহি মাসায়েল, পৃ. ১৮৩)

মুখে ঔষধ ব্যবহার করা: মুখের অভ্যন্তরে কোনো ঔষধ ব্যবহার করে তা গিলে ফেললে রোজা ভেঙ্গে যাবে। তা যত স্বল্প পরিমাণই হোক না কেন। অতএব, কেউ যদি রমজানে ইচ্ছাকৃতভাবে কিছু গিলে ফেলে, তাহলে তার উপর উক্ত রোজার কাযা-কাফ্ফারা উভয়টিই ওয়াজিব হবে। (ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান)

রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার: নাকে অক্সিজেন নিলে রোজা ভেঙ্গে যাবে। যেহেতু শরীরের ভিতর বাহির থেকে কোন কিছু প্রবেশ করার যে চার নালি রয়েছে নাক তন্মধ্যে অন্যতম। (ফতোয়ায়ে রশিদিয়া, খ-১, পৃ. ২৫৩)

মহিলাদের ঋতুস্রাব অবস্থায় রোজা: মহিলাদের হায়েয (ঋতুস্রাব) এবং নেফাস অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে। আর যদি রমজান মাসের মধ্যে তারা পাকপবিত্র হয়ে যায়, তাহলে অবশিষ্ট রোজাগুলো তাদেরকে রাখতে হবে এবং রমজানের পর ছুটে যাওয়া রোজাগুলোর কাযা করে নিতে হবে। (বাহরুর রায়েক)

রোজা অবস্থায় ঔষধ সেবন করে ঋতুস্রাব বন্ধ রাখা: মহিলাদের ঋতু আসা একটি স্বভাবজাত বিষয়। সৃষ্টিগতভাবে ঋতুস্রাব চলাকালীন সময় শরিয়ত কর্তৃক তাদেরকে অপারগ গণ্য করে তাদের থেকে নামাজ-রোযা ইত্যাদির দায়িত্ব উঠিয়ে নেয়া হয়েছে। সনাতন ও আধুনিক চিকিৎসার দৃষ্টিতেও নিয়মিত ঋতুস্রাব মহিলাদের সুস্থতার প্রমাণ বহন করে। এর ব্যতিক্রম ঘটলে স্বাস্থ্যের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। সুতরাং স্বাস্থ্যের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকা চাই। তারপরেও যদি কোন মহিলা ঔষধ সেবনের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে রোজা আদায় করার অবকাশ রয়েছে। কেউ এভাবে রোজা রাখলে তার রোজা শুদ্ধ বলে গন্য হবে।

রোজা রেখে রক্ত দেওয়া ও নেওয়া: শরীরে রক্ত নিলে বা নিজ শরীর থেকে কাউকে রক্ত দান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না। কারণ, রক্ত দেওয়ার কারণে কোন বস্তু দেহের অভ্যন্তরে ঢুকেনা, তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। আর রক্ত নিলে যেহেতু রক্ত শরীরের অন্যান্য ছোট ছিদ্রের মাধ্যমে প্রবেশ করা হয়ে থাকে। সুতরাং রোজাবস্থায় কারো শরীরে রক্ত দান করলে বা নিজে রক্ত গ্রহণ করলে রোজা নষ্ট হবে না। (ফাতওয়ায়ে শামী)

রোজা অবস্থায় স্যালাইন ব্যবহার: স্যালাইন নিলে রোজা ভাঙ্গবে না। কারণ, স্যালাইন নেয়া হয় রগে। আর রগ রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কোন ছিদ্র ও রাস্তা নয়। তবে রোজার দুর্বলতা দূর করার উদ্দেশ্যে স্যালাইন নেওয়া মাকরূহ। (আপকে মাসায়েল আওর উনকা হল ৩/২৮৮)

রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার: রোজা অবস্থায় ডায়াবেটিস রোগী ইনসুলিন নিলে রোজা নষ্ট হবে না। কারণ ইনসুলিন রোজা ভাঙ্গার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য কোন খালি স্থানেও পৌঁছে না। (ফতোয়ায়ে শামী)

রোজা অবস্থায় ইনজেকশন নেয়ার হুকুম: ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। চাই তা গোস্তে নেওয়া হোক বা রগে। কারণ ইনজেকশনের সাহায্যে দেহের অভ্যন্তরে প্রবেশকৃত ঔষধ গোস্ত বা রগের মাধ্যমেই প্রবেশ করানো হয়ে থাকে, যা অস্বাভাবিক প্রবেশ পথ, তাই ইহা রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ নয়। (বাহরুর রায়েক)

নাকে ঔষধ বা ড্রপ ব্যবহার: নাকে ড্রপ, ঔষধ বা পানি ইত্যাদি দিয়ে ভিতরে টেনে নিলে রোজা ভেঙ্গে যাবে। কারণ, নাক রোজা ভেঙ্গে যাওয়ার গ্রহণযোগ্য রাস্তা। নাকে ড্রপ ইত্যাদি নিলে তা গলা পর্যন্ত পৌঁছে যায়। (ফতোয়ায়ে শামি, খ-২, পৃ. ২০০)

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ দুপুর ১২:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×