somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

এ ভ্যাজাল রোধে জাগতে হবে আমাদেরই.....

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ ভ্যাজাল রোধে জাগতে হবে আমাদেরই.....

ভ্যাজালের এই যুগে-
খাঁটি কোনো কিছু পাওয়ার প্রত্যাশা তিরোহিত হচ্ছে দিনকে দিন
মাছে ভ্যাজাল, গোশতে ভ্যাজাল, সবজিতে ভ্যাজাল, চালে ভ্যাজাল
ভ্যাজাল ঢুকেছে মানুষের ভেতরেও
ভ্যাজালের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে
মানুষে মানুষে স্রষ্টা প্রদত্ত অকৃত্রিম ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ মমতার চিরন্তন বন্ধনও
সর্বগ্রাসী এই ভ্যাজালের যুগে বাবার কোলেও সন্তানের নিরাপত্তা নেই
পৃথিবীর চিরাচারিত নিয়মের ব্যত্যয় ঘটে গেছে
এখন আপন পিতাও হয়ে উঠছেন সন্তানের হন্তারক
বাবার কোলেই লাশ হতে হয় সন্তানকে

দুর্গম চরে নৌযান থামিয়ে-
পালাক্রমে ধর্ষনের শিকার হতে হয় একমাত্র নারী যাত্রীকে
আর মায়ের বিপন্ন জীবনের দুর্দশার ভয়াবহতা প্রত্যক্ষ করে
পাশেই তড়পাতে থাকে আড়াই বছর বয়সী ক্রন্দনরত সন্তান
সন্তানসহ এই নারী একদল হায়েনার হাতে পড়লে হয়তো অধিক নিরাপদ থাকতেন
সন্তানের মুখের দিকে তাকিয়ে হিংস্র পশুরাও মা শিকার ছেড়ে চলে যায়
কিন্তু মানুষ নামের নরপশু চার হায়েনার হাতে
ইজ্জত লুটে নেয়া বিধ্বস্ত নারীর অপদস্ততার কথা শুনে
সর্বস্ব হারানোর সংবাদ শুনে দাঁত কেলিয়ে হাসতে হাসতে যিনি ছুটে এলেন
তিনি মানবরূপী পঞ্চম জানোয়ার
এই পশুটাও যখন হামলে পড়ে বিধ্বস্ত সেই মায়ের উপর
তখন বুঝে নিতে হয়, মানবতায় চীড় ধরেছে
ভ্যাজালের সর্বোতব্যাপী উল্লম্ফ থাবা যে মানবতার মূলেই কুঠারাঘাত করেছে
বুঝতে আর বাকি কোথায়?

এ ভ্যাজাল রোধে জাগতে হবে আমাদেরই.....
মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ আর কঠোর আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে
অপরাধের টুটি চেপে ধরতে হবে......

নিপীড়িত জান্নাতীরা-
একে একে ভ্যাজালমুক্ত হয়ে চলে যায় অন্য জগতে
অন্য কোথাও
ওরা ভ্যাজাল পছন্দ করে না
ভ্যাজাল ওদের সহ্য হয় না
নিরন্তর, দিনকে দিন ভ্যাজাল দেখতে দেখতে,
ভ্যাজালের অসহনীয় যন্ত্রণা সইতে সইতে
ওরাও আর ভ্যাজালের এই কৃষ্ণ গহবরে থাকতে চায় না
রান্নাঘরের স্যাতসেতে ভেজা এক চিলতে ঘরটিতে
কতদিন প্রাণ ভরে ঘুম হয় না জান্নাতীর!
ভ্যাজালমুক্ত মাটির আস্তরণের নিচে
বিশাল দিগন্ত বিস্তৃত প্রাঙ্গন এখন তোমার
কেউ তোমাকে সেখানে জ্বালাতন করার নেই
খেতে না দেয়া, ঘুমুতে না দেয়া, গরম খুন্তির ছ্যাকা,
নির্মম রোলারের পিটুনি, লাঠির বাড়ি কোনো কিছুই
তোমাকে বিচলিত করবে না এখন আর
ওখানে একাকি নিরবে নির্বিঘ্নে ঘুমিয়ে থাকা খুবই পছন্দ বুঝি তোমাদের!
আহ! মা, মামনি জান্নাতী, তুমি জিতে গেলে
আঘাতে আঘাতে ছোট্ট জীবনটা নি:শেষ করে দিয়ে
তুমি অনেক অনেক জিতে গেলে!
হারার দলে বরাবরই অথর্ব আমরা
দু'চার দিনের মিছে শোক
অত:পর ভুলে যাই তোমাদের

ভ্যাজাল নেই কোথায়?
বাতাসেও ভ্যাজাল এখন
সিসামুক্ত, কালো ধোয়া আর ধুলাবালি বিহীন
একটু নি:শ্বাস নেয়ার মত নির্ভেজাল নির্মল বায়ু কোথায় পাবেন এখন?

এ ভ্যাজাল রোধে জাগতে হবে আমাদেরই.....
মানবিকতা, ধর্মীয় মূল্যবোধ আর কঠোর আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে
অপরাধের টুটি চেপে ধরতে হবে......

উৎসর্গ: ভোলার মনপুরায় শিশু সন্তান সাথে থাকা বোট যাত্রী গনধর্ষিতা মা এবং মোহাম্মদপুরে নির্মমভাবে নির্যাতন করে খুন করা ১২ বছর বয়সী গৃহকর্মী জান্নাতীকে-

দু'টি ঘটনার সংবাদ লিঙ্ক:

১। খবর পেয়ে বোটমালিক সাবেক ছাত্রলীগ নেতাও এসে ধর্ষণ করলেন

২। রাজধানীতে শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

×