মন ছুটে যায়
১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: অন্তর্জাল।
মন ছুটে যায়মন ছুটে যায় ধানের ক্ষেতে
বিলের ধারে সাতরে যেতে
সেই সোনালী দিনের মত ছুটে।
পাখপাখালির মধুর তানে
মুগ্ধ আবেশ রিক্ত প্রানে
ছন্দ আনে হাজারো ফুল ফুটে।
মন ছুটে যায় শিশির পায়ে
মাঠ পেরিয়ে ডিঙ্গি নায়ে
বৈঠা হাতে মাঝ নদীতে ভাসি।
মন ছুটে যায় পাগলপাড়া
পল্লী মায়ের আচল ছাড়া
আর কোথা পাই পদ্মফুলের হাসি?
মন ছুটে যায় গায়ের পানে
মন ছুটে যায় মায়ের পানে
মা যেখানে ঘুমিয়ে আছে গায়।
গাছগাছালির নিবিড় ছায়ায়
পুকুর পাড়ে শীতল মায়ায়
সেথা পরান মায়ের পরশ পায়।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন