somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আতঙ্কিত না হয়ে করোনাসহ সকল মহামারি থেকে বেঁচে থাকতে হাদিসের আলোকে যে দোআ পড়া উচিত:

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ সংগৃহীত।

করোনাসহ সকল মহামারি থেকে বেঁচে থাকতে হাদিসের আলোকে যে দোআ পড়া উচিত:

করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। ইতিমধ্যে চীনসহ বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এশিয়ার পর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মহামারি আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দেশের মন্ত্রী উপদেষ্টা কেউই বাদ যাচ্ছেন না এই ভাইরাসের হাত থেকে।

মরণঘাতি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত (৯ মার্চ ২০২০) প্রায় ৩৮৩১ জনেরও বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে অধিকাংশই মারা গেছে চীনে। আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ।

করোনা ভাইরাস সম্পর্কিত সংবাদ প্রচারের ক্ষেত্রে একটি কথা অবশ্য দেশি বিদেশি নামিদামী মিডিয়াগুলোতে খুব কমই আলোচিত হতে দেখা যায়, তা হচ্ছে, এই ভাইরাস আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক লোক চিকিৎসা গ্রহণ কনে সুস্থ হয়েছেন। প্রাপ্ত তথ্যমতে, এদের সংখ্যা ৬০,০০০ (ষাট হাজার) এর অধিক। সুস্থ হওয়ার এসব তথ্য প্রচার করা হলে মানুষের আতঙ্ক কিছুটা হলেও কমবে।

মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী স্কলাররা। তারা সবাইকে সব সময় দোয়াটি পড়ার আহ্বান জানান। দোআটি হচ্ছে -

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুনি ওয়াল জুযামি, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:

হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। [সুনান আবু দাউদ]’

এছাড়া আবু দাউদ শরীফের অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে-

‘বিসমিল্লা-হিল্লাজী লা ইয়াদ্বুররু মাআসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুয়াস সামী‘উল আলীম’,

অর্থাৎ ‘আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী’;

সকাল হওয়া পর্যন্ত তার প্রতি কোনো হঠাৎ বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার ওপর কোনো হঠাৎ বিপদ আসবে না। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা পৃথিবীবাসী সকল প্রাণীকে রক্ষা করুন। সবার উপর রহমতের বৃষ্টি বর্যন করুন। সুস্থ, সুন্দর এবং তাকওয়াপূর্ণ জীবন নসিব করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×