somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

সুখে-দুঃখে যেমন হবে বিশ্বাসীদের আচরণ

০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

সুখে-দুঃখে যেমন হবে বিশ্বাসীদের আচরণঃ

পৃথিবী চির সুখের জায়গা নয়। এখানে সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন। দুঃসহ দুঃখ কখনো গ্রাস করে নেয় মানব জীবন, আবার দুঃখ-যাতনা-কষ্টের ঘনঘটার পরেই সুখের ঝিরিঝিরি স্নিগ্ধ মলয়ে সিক্ত করেন মহান মালিক। সুখ-স্বাচ্ছন্দ্যের পরশ বুলিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।

আল্লাহ তায়ালা কুরআনে হাকিমে ইরশাদ করেন,

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

Verily, with every difficulty there is relief.

‘নিশ্চয় দুঃখের পরেই সুখ।’ -সূরা ইনশিরাহ, আয়াত:৫

কুরআনুল কারিমের এই বাণীর বাস্তব রূপই প্রতিনিয়ত ফুটে ওঠে আমাদের সামনে। হাসির পরে কান্না, সুখের পরে দুঃখ ঘুরেফিরে আসে আমাদের জীবনজুড়ে। তাই সুখ কিংবা দুঃখ, সর্বাবস্থায় বিশ্বাসী মুসলিম মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আল্লাহ তায়ালার প্রতি নিজেকে সোপর্দ করবে। এটাই হওয়া উচিত প্রকৃত বিশ্বাসী ব্যক্তির আচরণ। এছাড়া একজন বিশ্বাসী মানুষ দুঃখের সময় ধৈর্যধারণ করবে। আর সুখের সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করবে। তার রাগ প্রশমন ও আবেগ নিয়ন্ত্রণ অনেক সাওয়াবের কাজ। এটা বিশ্বাসী মুসলিমের জন্য জরুরিও বটে।

নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে সর্বাবস্থায়ঃ

কুরআন সুন্নাহর আলোকে সর্বাবস্থায় নিজেকে নিয়ন্ত্রণের উপদেশ দেয়া হয়েছে। আবেগ নিয়ন্ত্রণের পাশাপাশি মহান আল্লাহর সাহায্য প্রার্থনার পরামর্শ দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন-

لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

In order that ye may not despair over matters that pass you by, nor exult over favours bestowed upon you. For Allah loveth not any vainglorious boaster,

‘এটা এ জন্য যে, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য তোমরা আনন্দিত না হও। ‌গর্বকারী ও অহংকার কারীদের আল্লাহ পছন্দ করেন না।’ -সুরা হাদিদ : আয়াত ২৩

সর্বাবস্থায়ই মধ্যম পন্থা কামনা করাঃ

বরং সুখ ও দুখের সময় নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হাদিসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা ও আশ্রয় চাওয়ার দোয়া শেখানো হয়েছে। তা হলো-

اَللَّهُمَّ اِنِّى اَسْئَالُكَ الْعَدْلَ فِىْ الْغَضَبِ وَ الرِّضَا

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আদলা ফিল গাদাবি ওয়ার রিদা।’

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থায়ই মধ্যম পন্থা কামনা করি।

শেষের প্রার্থনাঃ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন মেজাজ মর্জির অনুগামী করে দিন, যাতে আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় ধৈর্য্যধারণ করে তাঁর প্রতি সন্তুষ্ট থেকে আমাদের পার্থিব জীবনের সংক্ষিপ্ততম সময়ের পরিসমাপ্তি ঘটাতে পারি। তাঁর সন্তুষ্টি অর্জনের অনন্ত অভিলাষই যেন হয় আমাদের সকল কাজের মূল অনুপ্রেরণা।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×