somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আলু স্যার, পিয়াজ স্যার, আদা স্যার এবং বাঙালির 'বাজি' প্রত্যয়ের অপব্যবহার

১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

আলু স্যার, পিয়াজ স্যার, আদা স্যার এবং বাঙালির 'বাজি' প্রত্যয়ের অপব্যবহার

আলু সাহেব ভর্তা, আলু সাহেব ভাজি, আলু সাহেবের চটপটি - কথাগুলো এইভাবে বলা এখন বোধ করি সময়ের দাবি। সাধারণতঃ নামী দামী কারোর নামের শেষে 'সাহেব' শব্দটি যুক্ত করা ভদ্রতার পরিচায়ক। সেই হিসেবে আলুর এখন নাম এবং দাম দু'টোই যেহেতু ফুটেছে, সঙ্গত কারণে আলুর নামের সাথে এই 'সাহেব' কিংবা 'স্যার' শব্দ যুক্ত হওয়ার দাবি ওঠা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। তা না হলে আমাদের ভদ্রলোকের পরিচয় নিয়েই টানাটানির সম্ভাবনা দেখছি বেশ প্রবল! আলু স্যার, এই দেখেন, আমি নিজেই প্রথম আপনাকে 'স্যার' বলে সম্বোধন করলাম! আপনার মন খারাপ করার কোনো কারণ নেই!

বাংলা ভাষায় 'আলুরদোষ' বলে একটা কথা প্রচলিত। এই কথাটাতে কিছু একটা ঘাপলা আছে সম্ভবতঃ। 'যত দোষ নন্দ ঘোষ' এর মত এখানেও অকারণে বেচারা নিরীহ আলুকে টেনে আনা অন্যায়। চরিত্রগত কিংবা স্বভাবজাত দোষ কারও থাকতেই পারে, কিন্তু সেটা প্রকাশ করতে আলুকে কেন কটাক্ষ করা হবে? নন্দ ব্যাটা যে কে তা ঠিকঠিকভাবে জানার উপায় এখন হয়তো নেই, কিন্তু সকল দোষ নিজের কাঁধে তুলে নেয়ার দায়ভার যে নিতান্তই তার, একথায় দ্বিমত সম্ভবতঃ কেউই করবেন না। অবলীলায় মানুষ কারণে অকারণে বলে বসেন, 'যত দোষ নন্দ ঘোষ'। নন্দ ব্যাটার কপাল খারাপ স্বীকার করতেই হবে।

'সিন্ডিকেটবাজি' বলে একটা কথার বেশ ব্যবহার রয়েছে এতদঞ্চলে। এই শব্দটাও প্রথমতঃ যে কে আবিষ্কার করেছিল, জানিনে। কিন্তু যিনিই করে থাকুন তার উদ্দেশ্য নিয়ে চিন্তার যথেষ্ট অবকাশ থেকে যায়। সিন্ডিকেট শব্দটা ভালো। নিরীহ ভদ্রগোচের একটি শব্দ। ইংরেজি ভাষার ভান্ডারে শ্রুতিমধুর অনেক শব্দ আছে। এটাও তেমনি একটি শব্দ। আপত্তিটা এই শব্দটির সাথে 'বাজি' প্রত্যয় যুক্ত করা নিয়েই। এটি দিয়ে সাধারণ অর্থে- ব্যবসায়িক যৌথ উদ্যোগ, মন্ত্রণাসভা বা পরিষদ বুঝায়।

ঘটনা হচ্ছে, যারা সম্মিলিত চেষ্টা কৌশল এবং সাধনায় সামান্য আলুকে 'আলু সাহেব' এর মর্যাদা দিতে তাদের অর্থবিত্ত, মেধা ঘাম, কূটকৌশল সবকিছু বিনিয়োগ করে উদারতার চরম পরাকাষ্ঠা দেখালেন, আলু গুদামজাত করে আটকে রেখে দাম বাড়ালেন, তাদেরকে কোন জ্ঞানে সিন্ডিকেটবাজ আখ্যায়িত করা হয়? আমাদের কৃতজ্ঞতাবোধও কি দিনকে দিন শুন্যের কোটায় নামছে!

ইতোপূর্বে আমরা মহান 'পিয়াজ স্যারের' কারিশমা দেখেছি। 'আদার বেপারি' বলে যাদেরকে এককালে ছোটখাট কিছু বুঝানোর চেষ্টা করা হতো, আসলে তারা সত্যিকারার্থে যে ছোটখাট গোছের কেউ নন, তাদের অমলিন কীর্তিকলাপের অল্প বিস্তর দেখে সে শিক্ষা গ্রহণেরও সুযোগ হয়েছে। এখন 'আদার বেপারি' কথাটার সাথে 'স্যার' যুক্ত করে 'আদার বেপারি স্যার' বলার কাল, এই অম্ল সত্যটা বুঝতে বাঙালির কতকাল লাগবে কে জানে!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫২
১৪টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×