somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ইয়েমেনে আর একটিও লাশ নয়

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Saudi Crimes Against Yemen In Sep.25.2018 সউদি আরবের চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধের শিকার অসহায় এক ইয়েমেনি শিশু

ইয়েমেনে আর একটিও লাশ নয়

হামলাকারী তথাকথিত সউদি জোটকে ইয়েমেনে অন্যায় রক্তপাতের পথ থেকে অবশ্যই ফিরে আসতে হবে। ইয়েমেনবাসীর উপরে চাপিয়ে দেয়া অবরোধ, অত্যাচার, নৃশংসতা ও হত্যাযজ্ঞের দ্রুত অবসান সউদি জোটকে অবশ্যই করতে হবে। সউদিকেই করতে হবে। সউদিকেই দায়িত্ব নিতে হবে।

সউদির অন্যায় আগ্রাসনের শিকার হয়ে ইয়েমেনে আর একটি শিশুর মৃত্যু দেখতে চাই না। আর একটি শিশুর বিশুষ্ক হাড্ডিসার ক্ষীণকায় কাষ্ঠদেহ দেখতে চাই না। নির্বিচার বোমার আগুনে পুড়ে ভস্ম হয়ে যাওয়া নিস্তেজ নিথর আর একটি কিশোরের শরীর দেখতে চাই না। লজ্জাবতী লতার মত বিনম্র, কোমলতায় আচ্ছাদিত আর কোনো কিশোরীর খুনরাঙা লাশ দেখতে চাই না। আর কোনো বাবাকে হারিয়ে ইয়াতিম অবুঝ শিশুদের বিলাপ শুনতে চাই না। কলজে ছেঁড়া বুকের মানিক, সন্তান হারানোর বেদনায় আর কোনো মায়ের করুন আর্তনাদ, হৃদয়ের হাহাকার, আহাজারিতে আকাশ ভারী হতে দেখতে চাই না। আর একজন সাধারণ নাগরিকের প্রাণহানি চাই না। একজন কৃষকের, একজন রাখালের, একজন মৎস্যজীবীর, একজন ট্যাক্সি চালকের, একজন দোকানির, একজন পথচারীর, একজন বয়স্ক মানুষের, একজন অসুস্থ ব্যক্তির অস্বাভাবিক করুন মৃত্যু দেখতে চাই না অস্ত্র, গুলি আর নির্বিচার বোমার আঘাতে। স্বামীহারা হয়ে আর একজন নববধুর আশা ভরসা এবং স্বপ্নের সমাধি দেখতে চাই না।

সউদি সরকারের অন্যায় অবিচার আর নির্মম আগ্রাসনের শিকার নিষ্পাপ ইয়েমেনি শিশু

ইয়েমেনবাসীর বাঁচার অধিকার রয়েছে। তাদের সেই অধিকার ছিনিয়ে নেয়ার অধিকার সউদি স্বৈরশাসকদের নেই। 'জোট' বলে সন্ত্রাসকে জায়েজ করার অধিকারও তাদের নেই। ডজন ডজন, রাশি রাশি নিরপরাধ মানুষ খুনের অপরাধে, তথাকথিত এই জোটের প্রত্যেক সন্ত্রাসী দেশের বিচার হোক। জোটকে কাঠগড়ায় দাঁড় করানো হোক।

ইয়েমেনবাসীর প্রাণ রক্ষার অধিকার চাই। ইয়েমেনবাসীর টিকে থাকার অধিকার চাই। ইয়েমেনবাসীর স্বাধীনতার অধিকারে অন্যায় হস্তক্ষেপের অবসান চাই। জোটের নামে সন্ত্রাস, খুনখারাবি, অন্যায় জুলূম, রক্তপাত, দখল, অবরোধ- কোনো কিছুকেই জায়েজ করার দিন ফুরিয়ে আসছে। সজাগ হও বিশ্ব। জেগে ওঠো মানবতা। কোমর বাঁধো। শক্ত করে। গা ঝাড়া দিয়ে ওঠো। উঠে দাঁড়াও। অবিচারহীন সাম্যের নতুন পৃথিবী তোমার অপেক্ষায়। তুমি জাগো। তোমাকে জাগতেই হবে, নতুন দিনের নতুন সূর্যোদয় দেখার প্রত্যাশায়।

সউদি সরকার পরিচালিত একপেশে হামলায় বাড়ি ঘরের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে উদ্বিগ্ন শিশুদের অজানা গন্তব্য

সকল ছবি অন্তর্জাল থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৩
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×