somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

শিরক নিকৃষ্টতম মহাপাপ: শিরক থেকে বাঁচতে যে দুআ পড়তে বলেছেন বিশ্বনবি

১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

শিরক নিকৃষ্টতম মহাপাপ: শিরক থেকে বাঁচতে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবি

কবিরা গোনাহ বা মহাপাপ অনেক রয়েছে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআ'লার অবাধ্য হওয়া, তাঁর নাফরমানি করা কবিরা গোনাহ। মাতা পিতার অবাধ্যতাও কবিরা গোনাহ। অন্যের অধিকার কেড়ে নেয়া, কারও প্রতি জুলূম করাও কবিরা গোনাহ। এমনিভাবে মিথ্যা বলা, গিবত করা (কারও পেছনে তার দোষ বর্ণনা করা), কারও নামে মিথ্যে অপবাদ দেয়া, চোগলখুরি করা, চুরি করা, ব্যভিচার করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইত্যাদিও কবিরা গোনাহর শামিল। এমন কবিরা গোনাহ আরও অনেক রয়েছে কিন্তু সবচেয়ে বড় এবং জঘন্য কবিরা গোনাহ হচ্ছে শিরক। শিরকের মত ভয়াবহ অপরাধের পরিণতি সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাহ তাআ'লার ঘোষনা-

إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء وَمَن يُشْرِكْ بِاللّهِ فَقَدْ ضَلَّ ضَلاَلاً بَعِيدًا

নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। সূরা আন নিসা, আয়াত ১১৬

শিরক একটি মারাত্মক জুলূমও বটে। কারণ, জুলূম মানে হচ্ছে, অবিচার করা। আল্লাহ তাআ'লা নিরঙ্কুশভাবে এক ও একক। তাঁর সাথে কোনো কিছুকে শরিক বা অংশি সাব্যস্ত করা নিশ্চিতভাবে নিকৃষ্টতম একটি অবিচার। কুরআনুল কারিমের এক স্থানে শিরককে সবচেয়ে বড় জুলুম বলে উল্লেখ করা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিরক করা থেকে বিরত থাকার নসিহত দেয়ার সময় যা বলেছিলেন আল্লাহ তাআ'লা কুরআনে হাকিমে তা আমাদের জানিয়ে দিয়েছেন। বর্ণিত হয়েছে-

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

যখন লুকমান উপদেশচ্ছলে তার পুত্রকে বললেন- হে বৎস! আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয় আল্লাহর সঙ্গে (কাউকে) শরিক করা মহা জুলুম। -সুরা লুকমান, আয়াত ১৩

এমনিভাবে কুরআনুল কারিমের অনেক স্থানে এবং বিভিন্ন হাদিসে শিরক না করার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই অপরাধ থেকে মুক্তির পথ একটিই। খাঁটি অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তাওবাহ করা। ইহা ব্যতিত শিরকের গোনাহ ক্ষমাপ্রাপ্তির আর কোনো উপায় নেই।

আর ভবিষ্যতের দিনগুলোতে ছোট-বড় জানা-অজানা সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকতে আল্লাহ তাআ'লার কাছে আশ্রয় কামনার চমৎকার একটি দুআ শিখিয়েছেন বিশ্বনবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-

اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ اَنْ أُشْرِكَ بِكَ وَ اَنَا أَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আসতাগফিরুকা লিমা লা- আলামু। -মুসনাদে আহমাদ, আদাবুল মুফরাদ

অর্থ : ‘হে আল্লাহ! আমার জানা অবস্থায় আপনার সঙ্গে শিরক করা হতে আপনারই কাছে আশ্রয় চাই। আর অজানা অবস্থায়ও আপনার সঙ্গে শিরক করা থেকে ক্ষমা প্রার্থনা করছি।‘

হাদিসের আরবি ভাষ্য-

لحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، أما بعـد:

فهذا الدعاء يقال إذا خاف العبد على نفسه شيئا من الرياء، أو أراد أن يتقي أبواب الشرك كبيرها وصغيرها، فعن أبي موسى الأشعري قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال: يا أيها الناس اتقوا هذا الشرك، فإنه أخفى من دبيب النمل. فقال له من شاء الله أن يقول: وكيف نتقيه وهو أخفى من دبيب النمل يا رسول الله ؟ قال: قولوا: اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه، ونستغفرك لما لا نعلمه. رواه أحمد، وحسنه الألباني.

وروى البخاري في الأدب المفرد عن معقل بن يسار قال: انطلقت مع أبي بكر الصديق رضي الله عنه إلى النبي صلى الله عليه وسلم فقال: يا أبا بكر ! للشرك فيكم أخفى من دبيب النمل. فقال أبو بكر: وهل الشرك إلا من جعل مع الله إلهاً آخر؟ فقال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده، للشرك أخفى من دبيب النمل، ألا أدلك على شيء إذا قلته ذهب عنك قليله وكثيره؟ قال: قل: اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم، وأستغفرك لما لا أعلم. وصححه الألباني.

বিশ্বাসী প্রত্যেকেরই উচিত, সবসময় আল্লাহ তাআ'লার কাছে হাদিসে বর্ণিত এ দুআর মাধ্যমে প্রার্থনা করা। যাতে জানা-অজানা উভয় অবস্থার শিরক থেকে বাঁচা যায়। কোনো কারণে যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শিরক হয়েও যায়; তাতেও যেন ক্ষমা পাওয়া যায়।

আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইচ্ছা-অনিচ্ছায়, জানা অজানা, ছোট বড় সকল ধরণের শিরকের ভয়াবহ গোনাহ থেকে মুক্ত রাখুন। মুক্ত থাকার তাওফিক দান করুন। হাদিসে উল্লেখিত দুআটির উপর বেশি বেশি আমল করার মাধ্যমে ভয়াবহ এই অপরাধ থেকে বেঁচে থাকার কিসমত নসিব করুন।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×