somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নামাজে উচ্চ এবং নিম্ন স্বরে কিরাআত পাঠের হিকমতঃ

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা খ্যাত ইসরায়েলী দখলদারদের হাতে দশকের পর দশক ধরে অবরুদ্ধ বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদের ছবিটি অনলাইন থেকে সংগৃহীত।

নামাজে উচ্চ এবং নিম্ন স্বরে কিরাআত পাঠের হিকমতঃ

আসিমের খটকা একটার পর একটা লেগেই থাকে। নতুন করে আবার খটকা লেগেছে যুহর ও আসরের নামাজে নিচু আওয়াজে আর মাগরিব, ইশা ও ফজরের নামাজে উঁচু আওয়াজে কিরাত পড়ার বিধান কেন দেয়া হলো- এই নিয়ে। আবার যেতে হবে তারিফের কাছে। তারিফের কাছে জটিল ও কঠিনসব প্রশ্নের চমৎকার যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়, যা অন্য কাউকে সচরাচর বলতে শোনা যায় না।

বিকেল বেলা টিএসসির মোড়ে গেলে তারিফের সাথে দেখা হবে হয়তো। কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করতে ইচ্ছে হচ্ছিল না আসিমের। তারিফের রুমের দিকে হাটা শুরু করলো সে। রুমের সামনে এসে উঁকি দিয়ে দেখলো, তারিফ এই সাত সকালেই পড়াশোনায় মশগুল। টেবিল ল্যাম্পের এক চিলতে আলোতে কি একটা বই যেন উবু হয়ে গভীর মনযোগ দিয়ে দেখছে তারিফ। সালাম দিয়ে রুমের ভেতরে ঢুকলো আসিম। কি দেখছিস এত মনযোগ দিয়ে? জিজ্ঞেস করলো আসিম।

আরে 'হিসনে হাসিন' বইটা দেখছিলাম একটু। এমন চমৎকার সব দোআর সমাহার যে, পড়লেই ভালো লাগে। যত পড়ি ততই ভাল লাগে। পড়েছিস কখনো? আসিমকে তারিফের প্রশ্ন।

না, পড়িনি। নামই তো শুনিনি। এই প্রথম তোর মুখেই শুনলাম নামটা। কি যেন বললি? 'হাসান হাসান'? আসিমের কথায় জানার আগ্রহ।

আরে বাবা, 'হাসান হাসান' নয়, দ্যাখ। ধর্। বইটা হাতে নিয়ে দ্যাখ। দেখে নামটা পড়। 'হিসনে হাসিন'। বললো তারিফ।

আচ্ছা, দে। নিজের চোখে দেখে নেয়া সবচেয়ে ভালো। সেটাই করি। আচ্ছা, এই 'হিসনে হাসিন' এর অর্থ কি?

দারুন প্রশ্ন করেছিস। নামটা যেমন চমৎকার তেমনি অর্থটাও অসাধারণ 'হিসনে হাসিন' নামটার। সুরক্ষিত দুর্গ।

বাহ! আসলেই চমৎকার! আচ্ছা, সকাল সকাল তোর কাছে এসেছি একটা বিশেষ কাজে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানার প্রয়োজন। গত ক'দিন যাবত মাথার মধ্যে এই একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আমার ধারণা, তুইই পারবি এর সঠিক উত্তর দিতে। প্রশ্নটা হচ্ছে, যুহর ও আসরের নামাজে নিচু আওয়াজে আর মাগরিব, ইশা ও ফজরের নামাজে উঁচু আওয়াজে কিরাত পড়ার বিধান কেন দেয়া হলো? আসিম কথা শেষ করে।

শোন, তোর কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন মনে হওয়াটা অস্বাভাবিক নয়। তবে, আসলে এটি গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে খুবই যুক্তিসংগতও। এই বিধান বরং আল্লাহ তাআলার অসীম কুদরত এবং হিকমতেরও প্রমাণ বহন করে। কেননা, মাগরিব, ইশা ও ফজরের সময় লোকেরা কাজকর্ম, কথাবার্তা ও অন্যান্য শব্দ বা আওয়াজ ইত্যাদি সকল প্রকার কোলাহল এবং শোরগোল থেকে সাধারণতঃ মুক্ত থাকে। পরিবেশও থাকে তখন নিরব এবং শান্ত।

তাছাড়া এ সময় চিন্তা-ফিকিরও থাকে কম, তাই এ সময়ের নামাজগুলোতে পঠিত কিরাআত অন্তরে বেশি প্রভাব সৃষ্টি করে। কেননা, অন্তর চিন্তা-ফিকির থেকে মুক্ত ও পরিচ্ছন্ন হওয়ার কারণে এবং কানে শব্দ না আসার কারণে অনুধাবন ও শ্রবণ করতে আগ্রহী হয়। আর রাতের বেলা কথা কান অতিক্রম করে অন্তরে গিয়ে প্রবেশ করে এবং পূর্ণ প্রভাব সৃষ্টি করে। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন,

إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْءًا وَأَقْوَمُ قِيلًا

‘নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।’ -সূরা : মুজ্জাম্মিল, আয়াত : ৬

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, মানুষের সুমিষ্টকণ্ঠের আওয়াজ এমনকি পাখির কুহূতানও দিনের তুলনায় রাতে আরও অধিক সুন্দর, আকর্ষনীয় এবং প্রভাব সৃষ্টিকারী হয়ে থাকে। এ জন্য এ সময় উঁচু আওয়াজের কিরাআত নির্দিষ্ট হয়েছে।

আর যুহর ও আসরের নামাজে নিচু আওয়াজে কুরআন পড়ার হিকমত হলো, দিনের বেলা হাট-বাজারে ও বাড়ি-ঘরে শোরগোল থাকে, বিভিন্ন আওয়াজ ও চিন্তা-ফিকিরের কারণে অন্তর বেশি ব্যস্ত থাকে এবং কথার প্রতি মনোযোগ কম থাকে, অথবা থাকেই না। তাই এ সময় উঁচু আওয়াজে কিরাআত না পড়ে নিচু স্বরে পাঠের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এদিকে ইঙ্গিত করে ইরশাদ করেন-

إِنَّ لَكَ فِي اَلنَّهَارِ سَبْحًا طَوِيلًا

‘নিশ্চয়ই দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা।’ -সূরা : মুজ্জাম্মিল, আয়াত : ৭

কিছুই বলছিস না যে! বুঝতে পেরেছিস কিছু? তারিফের প্রশ্ন।

আরে বলিস কি? বুঝেছি কি না, মানে কি? চমৎকার বুঝেছি। অসাধারণ বুঝিয়েছিস। যুক্তিপূর্ণ। অন্য কারও কাছে গেলে দুনিয়ার শাক মাছ একত্র করে কিচ্ছা কাহিনী শুনিয়ে আমার মাথা নষ্ট করে দিত। তুই তো দু'টো আয়াত দিয়েই সুন্দরভাবে উপস্থাপন করেছিস। আসিমের মুখে আনন্দের ঝিলিক।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×