somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

বই আলোচনা: আল-বিদায়া ওয়ান নিহায়া বা ইসলামের ইতিহাস: আদি-অন্ত

২৪ শে মে, ২০২১ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

বই আলোচনা: আল-বিদায়া ওয়ান নিহায়া বা ইসলামের ইতিহাস: আদি-অন্ত

আল-বিদায়া ওয়ান নিহায়া বা সৃষ্টির আদি-অন্ত প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা আবুল ফিদা হাফিজ ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি প্রণীত অমর এক কীর্তি। এটি একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। বইয়ের নাম থেকেই এর ভেতরের উপাদান সম্পর্কে অনুমান করা যায়। আরবি শব্দ 'বিদায়া' মানে 'শুরু' আর 'নিহায়া' মানে হচ্ছে 'শেষ', অর্থাৎ, আদি থেকে অন্ত পর্যন্ত সকল কিছুর বর্ণনা তুলে আনার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। সৃষ্টির আদি বা শুরু অর্থাৎ আরশ, কুরসী, নভোমন্ডল, ভূমন্ডল প্রভৃতির সৃজনেতিহাস এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বিশাল কলেবরের এই গ্রন্থটি মোট ১৪ টি খন্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা আবুল ফিদা হাফিজ ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি তাঁর এই গ্রন্থকে তিনভাগে ভাগ করেছেন।

প্রথম ভাগ:

আরশ, কুরসী, ভুমন্ডল, নভোমন্ডল এতদুভয়ের অন্তর্বতী সব কিচু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম আলাইহিস সালাম -এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসুলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের রচনাবলী এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে।

দ্বিতীয় ভাগ:

রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে।

তৃতীয়ভাগ:

ফিতনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, নাশর-নশর, জান্নাত-জাহান্নামের বিবরণ ইত্যাদি।

লেখক তাঁর এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীদের দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবনে হাজার আসাকালানী রহমাতুল্লাহি আলাইহি, ইবনুল ইমাদ আল-হাম্বলী রহমাতুল্লাহি আলাইহি প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী হানাফী রহমাতুল্লাহি আলাইহি এবং ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহির মত জগতবিখ্যাত মনীষী গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন।

আমরা এই মহান জ্ঞানের প্রদীপের মর্যাদা বৃদ্ধির ফরিয়াদ জানাইঃ

আল্লামা আবুল ফিদা হাফিজ ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি ছিলেন বিশ্বের তাবত জ্ঞান পিপাসুর জন্য এক অনন্য জ্ঞানের প্রদীপ। তাঁর জীবনের সাধনাই ছিল জ্ঞানের পেছনে নিরন্তর ছুটে চলা। আমলে আখলাকে, স্বভাবে চরিত্রে তিনি ছিলেন সুন্নাতে রাসূলের জীবন্ত নমুনা। তাঁর তাকওয়া, পরহেজগারিতা ছিল কিংবদন্তিতুল্য। তাঁর রচিত তাফসীরে ইবনে কাসিরসহ অন্যান্য গ্রন্থ আজও সারা পৃথিবীতে অসামান্য জনপ্রিয়তায় সিক্ত। এই মহান জ্ঞান তাপসের সকল দ্বীনি খেদমতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা কবুল করে নিন। তাঁকে জান্নাতে উঁচু স্থান দান করুন।

ডাউনলোড করে পড়তে পারেন বিশাল কলেবরের চমৎকার এই গ্রন্থটিঃ

বিখ্যাত এই গ্রন্থটির ১ম - ১০ম খন্ড অনুবাদ করে প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। ডাউনলোড লিঙ্ক যুক্ত করে দিচ্ছি। ইচ্ছে করলে যে কেউ পড়তে পারেন অথবা রেখে দিতে পারেন নিজের ব্যক্তিগত সংগ্রহে, এখান থেকে নিয়ে-

আল-বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ সকাল ১১:৩৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×