somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

সবকিছু ফুরিয়ে যায়

১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবকিছু ফুরিয়ে যায়

ছবি: অন্তর্জাল থেকে সংগৃহিত।

সবকিছু ফুরিয়ে যায় দ্রুত-
অঙ্গার হয়ে ছাই ভস্ম হয়ে
গোলাপের পাপড়িরা পুড়ে ছাড়খার
ঘাস ফুল নদ নদীরা সব মরে গেছে
জোয়ারের স্রোতের এখন তোড় নেই
ভাটার টানেও প্রাণ আনচান করে ওঠে না এখন আর
প্রজাপতিদের অবাধ আনাগোনা
এখন আর আন্দোলিত করে না
বাতায়ন পাশের গুবাক তরুর সারি
বসন্তে এখন ফুল ফোটে না
বিকট বিস্ফোরণে বরং মুহূর্মুহু বোমা ফোটে
বিভৎস সেইসব বোমার শব্দে
আগমন ঘটে অশ্রুসজল বসন্ত কিংবা হেমন্তদের

এখন ফুরিয়ে যাওয়ারই বোধ করি সময়-
সবকিছু দ্রুত ফুরিয়ে যায়
ভালোবাসা ফুরিয়ে গেছে
নিষ্পাপ ফুলের মত
কোমল কঁচি দুধের শিশুদের
প্রাণও এখন অবলীলায় ফুরিয়ে যায়
ফিলিস্তিনে
আল আকসার চৌহদ্দিতে
বাইতুল মাকদিসের আঙিনায়
সালাহ উদ্দিন আইউবিদের স্মৃতিবিজড়িত
জেরুসালেমে
সাম্রাজ্যবাদীদের মদদপুষ্ট দখলদার গোয়ারদের
রক্তের হোলিখেলায় বিনির্মিত হচ্ছে
কলঙ্কের নতুন ইতিহাস
জিঘাংসার নব্য আইয়ামে জাহিলিয়াত
অভাবনীয় বর্বরতার জঘন্যতম দুর্বৃত্তপনা
হন্তারকরা সোল্লাসে মানুষ খুন করে চলেছে
বসত বাড়ি শিক্ষালয় হাসপাতাল
সবকিছুই ধ্বংসস্তুপ আজ
ব্যাপক ধ্বংসযজ্ঞে পুড়ে ছাড়খার গোটা জনপদ
নাস্তানাবুদ গাজা শহরের শেষ চিহ্নটুকুও
তবু ক্ষিধে মিটছে না উদভ্রান্ত নরপশুদের
সবকিছু গুড়িয়ে দিয়ে একাকার করেও
ওদের রক্তক্ষুধা মেটে না
হাহাকার শেষ হয় না
ওদের আরও আরও রক্ত চাই
আরও আর লাশ চাই
আরও ধ্বংসযজ্ঞ চাই
আরও পাশবিকতা চাই

এই দখলদার খুনীদের পক্ষেই
দখলের খেলায় মত্ত সাম্রাজ্যবাদীরা
খুনীর দোসর বদমাশদের এখানেও চির চেনা সেই বড় গলা
সাম্রাজ্যবাদী ইতরচক্রের মায়াকান্নার শেষ নেই
ভেংচিকাটা মুখে তাদের অসুরের বাক্যবান-
মানুষ হত্যা করার অধিকার না কি অভিশপ্ত ইসরাঈলীদের রয়েছে
আর এসব আস্কারার কারণেই
হাসপাতালের বেডে মৃত্যুযন্ত্রণায় কাতরাতে থাকা
আহত পাখিদেরও জ্বলে পুড়ে অঙ্গার হয়ে মরতে হচ্ছে
মুহূর্মুহূ বোমার আঘাতে
গোটা ফিলিস্তিন আজ বধ্যভূমি
পুরো ফিলিস্তিনটাই যেন আজ জ্বলন্ত উনুনে ঝলসে যাওয়া
এক টুকরো পোড়া অঙ্গার

সময় বোধ হয় এখন ফুরিয়ে যাওয়ারই
চলো, আমরাও ফুরিয়ে যাই
আমরাও হারিয়ে যাই
নষ্টদের অধিকারে থাকা দুর্গন্ধময় পৃথিবী
আরও নষ্ট হোক
আরও রক্তের নেশায় বুদ হওয়া রক্তখেকোরা
মুছে দিক
ঝলসে যাওয়া রক্তাক্ত
পুতিদুর্গন্ধময় পৃথিবীর
মানবতাবোধের শেষ চিহ্নটুকুও
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:৫৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×