বন্যাদূর্গতদের ত্রাণ প্রদান এবং উদ্ধারকাকাজে ব্লগারদের অংশগ্রহণের বিষয়ে ব্লগের পক্ষ হতে একটি পোস্ট দেওয়া হলে ভালো হতো
২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্যাদূর্গতদের ত্রাণ প্রদান এবং উদ্ধারকাকাজে ব্লগারদের অংশগ্রহণের বিষয়ে ব্লগের পক্ষ হতে একটি পোস্ট দেওয়া হলে ভালো হতো 
সিলেটের চিত্র: Protidiner Chitro BD হতে সংগৃহিত।
স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েকটি জেলার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি। দুর্বিষহ তাদের জীবন। ইতোমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু সংবাদও পত্রিকায় এসেছে। অনেকের গবাদি পশু প্রাণিসহ বাড়ি ঘরের আসবাব ও মালপত্র ভেসে গেছে। খাবারের ব্যবস্থা নেই। পানীয় জলের প্রচন্ড অভাব। অবস্থা রীতিমত বর্ণনাতীত।
এমতাবস্থায় অন্যান্যদের পাশাপাশি সামু ব্লগারগণও বসে নেই। সাধ্যমত যে যা পারছেন, সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই বিষয়ে ইতোমধ্যে ব্লগার জনাব মাগুর এবং সৈয়দ তাজুল ইসলামের আলাদা দুইটি পোস্টও চোখে পড়েছে। তাদেরকে ধন্যবাদ। এ ছাড়া আরও পোস্ট থেকে থাকতে পারে।
তবে আমার মনে হচ্ছে, দেশের ভয়াবহ এই বিপদের মুহূর্তে, যখন লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় অবরুদ্ধ দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন, সামু ব্লগের পক্ষ হতে একটি পোস্ট দেওয়া হলে ভালো হতো। একইসাথে সেই পোস্টটি স্টিকি করে রাখার ব্যবস্থা করা হলে ব্লগারদের অংশগ্রহণ করার বিষয়টি সহজ হতো। সম্মানিত মডারেটরকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ রাখছি।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুনকয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন