somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক মানিক

২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক মানিক

মানুষ বলে না, মানির মান আল্লাহ-ই রাখেন। অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের অবস্থাও হয়েছে তেমনই। তিনি পালিয়ে যেতে উদ্যত হয়েছিলেন কিন্তু আটক হয়েছেন সীমান্তে। পলাতক উপাধিটা একটুর জন্য ফসকে গেল। যুক্ত হতে পারলো না তার নামের সাথে। এত মানি লোকের নামের সাথে পলাতক কথাটা বেমানান বলেই হয়তো আজকে রশিতে বাঁধা তার এই ছবি আমাদের দেখতে হচ্ছে। ছবিঃ ইত্তেফাক অনলাইন হতে সংগৃহিত।

সাবেক চেহারায় মানিক, ছবিঃ অন্তর্জাল হতে সংগৃহিত।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাঁকে আটক করা হয়েছে বলে ২৩ আগস্ট বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে।

মানিক একটা জিনিষ বটে!

মানিক যে সত্যিই একজন চরিত্রবান লোক তার প্রমান তিনি আটক হওয়ার সময়ও দিয়েছেন। বিজিবি সদস্যদের টাকা পয়সার প্রলোভন দেখান মানিক। কিন্তু বেরসিক বিজিবি সদস্যগণ তার কথায় সম্মত হয়ে টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিতে রাজি হননি। যুগান্তরের রিপোর্ট দেখা যেতে পারে-

আটকের পর বিজিবি সদস্যদেরকে যে প্রলোভন দেখান বিচারপতি মানিক

যে কৌশলে ভারতে পালাতে চেয়েছিলেন বিচারপতি মানিক

পালানোর সময় সীমান্ত থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে প্রচুর বিতর্কিত কথা বলেছেন তিনি।

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। ওই সূত্র জানায়, ডনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে।

বিচারপতি নিজেই ছিলেন বিচারের উর্ধ্বেঃ

এই বিচারপতির আমলনামা অনেক দীর্ঘ। এক দুইটি প্রতিবেদনে তার কীর্তির কিছু মাত্র বর্ণনা করা সম্ভব নয়। এই পচা মাল যে কি জিনিষ গত ১৬ টা বছর দেশের সবকিছু যে এদের হাতে বেঘোরে লুটপাট হয়েছে তার সর্বশেষ প্রমান সরকারি বাড়ির ভাড়া না দেওয়াই তার সর্বশেষ প্রমান। দেখুন, ১৫ আগস্ট ২০২৪ প্রথম আলো অনলাইনে প্রকাশিত সংবাদ-

সরকারি বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

তার বিরুদ্ধে আরেকটি আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের জন্য। মানিকের বিরুদ্ধে বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ না করার অভিযোগে দুদকে এই আবেদন করা হয়। বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ হোসেন এই আবেদনটি জমা দেন।

মানিক কি সত্যিই ৬০/ ৭০ লাখ টাকাসহ পালাচ্ছিলেন?

আটকের পরে সঙ্গে কী আছে জানতে চাইলে বিজিবি সদস্যদের মানিক বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল। যারা আমাকে বর্ডার পাড় করাতে চেয়েছিল তারা আমাকে মেরে ৬০-৭০ লাখ টাকা নিয়ে গেছে। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড আছে।

বিজিবির হাতে আটক হওয়ার পরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায়, জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন, তিনি ১৫ হাজার টাকার কন্টাক্টে ভারতে যাচ্ছিলেন। কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ৬০-৭০ লাখ টাকা নিয়ে যায়।

মানিকের এই স্টেটমেন্ট যদি সত্য হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আরেকটি মামলা হওয়া উচিত কি না, খতিয়ে দেখে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।

দেশের এই মহা কীর্তিমান(!) পুরুষকে উপযুক্ত সম্মান দিয়ে যথাযথ প্রাপ্য প্রদান করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ রাখছি।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

×