somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের পুরষ্কৃত করতেন শেখ হাসিনা!

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের পুরষ্কৃত করতেন শেখ হাসিনা!

ছবি এআই এর সহায়তায় তৈরি।

শেখ হাসিনা যে কি জিনিষ ছিল, এই দেশের মানুষ শেখ হাসিনাকে চিনলো না। দুঃখে কলিজাটা ফাইট্টা যায়! শেখ হাসিনার উদারতা আর মহানুভবতার উদাহরণ পৃথিবীতে বিরল! তিনি কি না করেছেন এই দেশের জন্য! তারপরও তার বদনাম করে মানুষ! মানুষ আসলেই বদ! গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের পুরষ্কার পর্যন্তু দিতে কার্পণ্য করতেন না তিনি। জ্বি, ঠিকই শুনেছেন। গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে যে, যারা বেআইনি হত্যাকাণ্ড বা গুমে অংশ নিতে অস্বীকৃতি জানাতেন, তাদের বিরুদ্ধেও নজরদারি করা হতো, তাদেরকে সন্দেহের চোখে দেখা হতো এবং তাদের লেখা চিঠি সরাসরি শেখ হাসিনার হাতে পৌঁছত। এমনকি, তাদের বিরুদ্ধে নেওয়া হতো প্রশাসনিক ব্যবস্থা। আর এসবই ছিল হাসিনার পক্ষ থেকে কর্মকর্তাদের জন্য বিশেষ পুরষ্কারের অংশ। মজার বিষয় হচ্ছে, এমন কিছু চিঠি শেখ হাসিনার ফাইল থেকে পাওয়া গেছে যা তিনি ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংরক্ষণ করেছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুমের আদেশ সেনা ও বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে দেওয়া হতো এবং সিদ্ধান্ত গ্রহণে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিক সক্রিয় ভূমিকা পালন করেছেন। ডিজিএফআই ও র‍্যাবের মতো সংস্থাগুলোর মধ্যস্থতায় এই আদেশ কার্যকর হতো। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দীদের বিষয়ে মতামত দিতেন বলেও প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য পাওয়া গেছে।

প্রতিবেদন বলছে, যারা গুমের আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, নজরদারি, বদনাম, এমনকি পারিবারিক পর্যবেক্ষণের মাধ্যমে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করা হতো। কোনো কোনো কর্মকর্তাকে বিচ্ছিন্ন করে রাখা হতো এবং সন্দেহের চোখে দেখা হতো। আওয়ামী লীগ বরাবর গুমের অভিযোগ অস্বীকার করলেও শেখ হাসিনার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ার পর তাদের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন দলটি বলছে, এসব কাজ হয়তো সামরিক বাহিনীর নিজস্ব উদ্যোগে হয়েছে।

তবে তদন্ত কমিশনের প্রতিবেদন স্পষ্ট করে দিয়েছে যে, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শুধু নিরাপত্তা বাহিনী নয়, শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ রয়েছে, এবং এটি ছিল একটি রাজনৈতিকভাবে পরিচালিত দমনযন্ত্রের অংশ। শেখ হাসিনার তুলনা শেখ হাসিনাই। এইজাতীয় টেকনিক্যাল কূটবুদ্ধিতে হাসিনা নেতানিয়াহু কিংবা মোদীকেও সম্ভবতঃ ছাড়িয়ে গিয়েছিলেন। রক্তখেকো এমন দানবীয় নেতৃত্ব বাংলাদেশ ইতোপূর্বে দেখেনি ভবিষ্যতেও আর কখনও দেখবে না। তবে হাসিনার জন্যও এটা সৌভাগ্য যে, বাংলাদেশীরা হাসিনাকে তার শেষ পাওনাটা কড়ায় গন্ডায় আদায় করে দিতে মোটেই ভুল করেনি। তাকে তুলে দিয়েছে তার পেয়ারের মোদীর দেশ ভারত মাতার কোলে।

গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্যও যেত শেখ হাসিনার কাছে
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:০৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×