somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আল্লাহর শানে আবুল সরকারের ধৃষ্টতা ও বেআদবি অমার্জনীয় অপরাধের শামিল

২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আল্লাহর শানে আবুল সরকারের ধৃষ্টতা ও বেআদবি অমার্জনীয় অপরাধের শামিল

আবুল সরকারের ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহিত।

তার নাম আবুল সরকার। তিনি বাউল। পালাগান ইত্যাদি করে বেড়ান। একটি ভিডিওতে একইসাথে নারী-পুরুষদের হাতে হাত রেখে তাকে বাইয়াত করতেও দেখলাম। কীসব পাঠ করছেন এবং করাচ্ছেন। সবই ভুলভাল। এই আবুলই সম্প্রতি এক অনুষ্ঠানে আল্লাহ, কুরআন, রাসুল ﷺ ও ফেরেশতাদের বিষয়ে বিভ্রান্তিকর ও বেআদবিমূলক বক্তব্য দেন, যা সাধারণ মুসলিমদের মনে তীব্র আঘাত ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তিনি নিজের অজ্ঞতা থেকে কুরআন-হাদিস নিয়ে বিভ্রান্তিকর উল্টাপাল্টা ব্যাখ্যা দেন এবং হাদিস উদ্ধৃত করতে গিয়ে এমন উদ্ভট, বেআদবিমূলক শব্দ ব্যবহার করেন, যা আল্লাহর শানে অসম্মান ও উপহাসের নামান্তর।

এ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জে সাধারণ মুসলমানদের ভেতরে প্রতিক্রিয়া তীব্র হয়, এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইন্টেরিম সরকার দ্রুত তাকে গ্রেফতার করলেও বাউল সমাজ দাবি তোলে, তিনি ইচ্ছাকৃত ধর্ম অবমাননা করেননি, বরং আঞ্চলিক উচ্চারণ ও ভুল বোঝাবুঝির কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই নিয়ে তৌহিদি জনতার ব্যানারে সাধারণ মুসলমানদের বিক্ষোভ থেকে বাউল সম্প্রদায়ের সমাবেশে হামলার ঘটনাও ঘটে, যা অগ্রহণযোগ্য।

অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও বাউলদের ওপর হামলার নজির রয়েছে। বর্তমান ঘটনাটি সেই ধারাবাহিকতারই প্রতিফলন বলে অনেকে মনে করছেন। তবুও মূল বিষয়টি স্পষ্ট: ধর্মীয় বিষয়ে আবুল সরকারের বক্তব্য ছিল দৃষ্টিকটু, অজ্ঞতাপূর্ণ এবং চরম ধৃষ্টতাসূচক।

আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়, তবে এমন সংবেদনশীল বিষয়ে বেপরোয়া মন্তব্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও প্রয়োজনীয় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় বিষয় নিয়ে অবিবেচনাপ্রসূত বক্তব্য দিতে সাহস না পায়।

বাউল আবুল সরকার আল্লাহ তাআ'লার শানে এবং ফেরেশতাদের নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ বেআদবিমূলক কথাবার্তা বলেছেন। তার দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি অবশ্যই হওয়া উচিত। আমাদের সমাজে বারবার একটি বিষয়ের পুনরাবৃত্তি লক্ষ্য করা গেছে, এখানে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে অনেক ক্ষেত্রেই আইন নিজের হাতে তুলে নেন, এক্ষেত্রেও সেটা যাতে না ঘটে সে লক্ষ্যে আইনের দৃশ্যমান সঠিক প্রয়োগ একান্তভাবেই বাঞ্ছনীয়।

আবুল সরকারের আপত্তিকর সেই বক্তব্য শুনে আসতে পারেন-

যে বক্তব্যের কারণে গ্রেফতার হয়েছে বাউল শিল্পী আবুল সরকার
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×