somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

শেখ হাসিনার মাত্র ৮৩২ ভরি সোনার গয়না!

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেখ হাসিনার মাত্র ৮৩২ ভরি সোনার গয়না!

The cartoon is collected from New Age online

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে মাত্র ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে গতকাল ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। অন্যান্য ব্যাংকে তার এমন আরও লকার আছে কি না, কে জানে! থাক, সবকিছু জানতে হয় না। জেনে লাভ নেই। জানা উচিত নয়। অন্তত সাধারণের।

অবশ্য, আওয়ামীলীগের অন্ধ ভক্তরা এখনও তাকে ফেরেশতার কাতারে রাখতে গলাবাজি করেন। বলতে চান যে, তিনি নিখুঁত একজন নারী। একেবারে দুধে ধোয়া তুলসি পাতার মত। তার চরিত্রে কোন কালিমা নেই। তার কোন দোষ নেই। অথচ একের পর এক দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে তার এবং তার পরিবারের সদস্যদের। জমি, প্লট, অর্থ পাচার কোনো দিকেই তারা পিছিয়ে নেই। তারপরেও অন্ধ আওয়ামী প্রেমীরা সত্যকে আড়াল করে অব্যাহতভাবে চাপাবাজি করে বেড়াচ্ছেন। তাদের এই মিথ্যাচারের শেষ কোথায়?

দেশে কোটি কোটি মানুষ যেখানে দু'বেলা দু'মুঠো ভাত খেতে পায় না সেখানে একজনের ৮৩২ ভরি সোনা! ও আল্লাহ, এই মহাপ্রতারকের খপ্পর থেকে আপনি এই দেশটাকে বাঁচিয়েছেন বলে আপনার কুদরতি পায়ে সিজদাবনত কৃতজ্ঞতা। আল্লাহ, আপনি দয়া করে দেশবাসীকে এই ধরণের ভন্ড, লুটেরা আর ভয়ঙ্কর ডাকাতদের হাত থেকে রক্ষা করুন।

মিথ্যাচারে জড়িত আওয়ামীলীগের উচ্ছিষ্টভোগী নির্লজ্জ প্রতিটি লুটপাটকারীর বিচার হয়তো আইন আদালতে কোনোদিনই হবে না, কিন্তু এ দেশের সাধারণ মানুষ এই ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধীদের কোনোদিনই ক্ষমা করবে না। জনগণের আদালতে এরা উপযুক্ত বিচার এখন যেমন পাচ্ছে, ভবিষ্যতেও অবশ্যই পেতে থাকবে।

তথ্য সূত্রঃ

শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×