somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমআইসিআর চেক (MICR Cheque)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকে ক্লিয়ারিং-এর জন্য MICR চেককে নিরাপদ এবং সময় সাশ্রয়ী মনে করা হয়। MICR চেকের ব্যবহার ব্যাংকের কার্যক্রমকে গতিশীল করে। মূলত এ চেক ব্যাংকের আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি অংশ।

MICR (Magnetic Ink Character Recognition) চেক ১৯৫০ এর দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে বিকাশ লাভ করে। ১৯৫৯ সালের শেষের দিকে সর্ব প্রথম MICR চেকের প্রচলন শুরু হয়। বাংলাদেশে এর প্রচলন শুরু হয় ২০১০ সালের ১ নভেম্বর থেকে। MICR চেকের প্রচলন বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে বিশেষত ক্লিয়ারিং এর ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায়।

MICR একটি প্রযুক্তি যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়। MICR চেকে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়। এ চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পড়ে নেয় এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

কেউ যদি MICR চেকের ফটোকপি করে ব্যাংকে ক্লিয়ারিং-এর জন্য জমা দেয় তবে উক্ত চেক সহজেই জাল হিসেবে চিহ্নিত করা যায়। ফটোকপি করা জাল চেকে চুম্বকীয় কালি (Magnetic Ink) থাকতে পারে না। এ চেকে ব্যবহৃত সংখ্যাভিত্তিক কোড মানুষ সহজেই পড়তে ও বুঝতে পারে। এ চেকের নিচের দিকে ৪ টি অংশে চুম্বকীয় কালি ডিজিট থাকে। এ চেকে ডিজিটের পাশাপাশি কিছু চিহ্ন ব্যবহার করা হয়।

প্রথম অংশে থাকে চেক নং যা ৭ ডিজিটের হয়ে থাকে।
দ্বিতীয় অংশে থাকে রাউটিং নং যা ৯ ডিজিটের হয়ে থাকে।
তৃতীয় অংশে থাকে হিসাব নং যা ১৩ ডিজিটের হয়ে থাকে।
চতুর্থ অংশে থাকে ট্রানজ্যাকশন কোড যা ২ ডিজিটের হয়ে থাকে।
একটি MICR চেকে মোট ডিজিটের সংখ্যা (৭+৯+১৩+২)=৩১ টি।

রাউটিং নং-এ ব্যবহৃত হয় ৯ টি ডিজিট। যার প্রথম ৩ টি ডিজিট উক্ত ব্যাংকের, দ্বিতীয় ২ টি ডিজিট জেলার এবং শেষের ৪ টি ডিজিট উক্ত শাখার পরিচয় তুলে ধরে। চেক স্ক্যান করার সময় ৩১ টি ডিজিটের কোন একটি ডিজিট ভুল বা মিসিং হলে উক্ত চেক পাশ হবে না। রাউটিং নং-এ ব্যবহৃত হয় ৯ টি ডিজিটের কোন একটি ডিজিট ভুল হলে চেক সঠিক শাখায় না যেয়ে অন্য শাখায় চলে যেতে পারে। আবার অন্য ব্যাংকেও চলে যেতে পারে। তাই প্রতিটি পর্যায়ে সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×