ব্যাংকে বিভিন্ন ধরণের হিসাব খোলার জন্য নির্দিষ্ট কাগজপত্রের প্রয়োজন হয়।
সঞ্চয়ী হিসাবঃ সাধারণত ব্যক্তি নামে এ হিসাব খোলা হয়। প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের/পাসপোর্টের/ড্রাইভিং লাইসেন্সর কপি। সাথে মূল কপি নিয়ে যান।
খ) আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি। এ ছবিতে পরিচয়দানকারী স্বাক্ষর করবেন। অন্য কেউ স্বাক্ষর করতে পারবেন না।
গ) নমিনির জাতীয় পরিচয়পত্রের/পাসপোর্টের/ড্রাইভিং লাইসেন্সর কপি।সাথে মূল কপি নিয়ে যান। আবেদনকারীর মৃত্যু হলে নমিনি হিসাবে রক্ষিত টাকা আবেদনকারীর উত্তরাধিকারীদের প্রতিনিধি হয়ে উত্তোলন করতে পারবেন।
ঘ) নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি। আবেদনকারী নমিনির ছবিতে স্বাক্ষর করবেন। অন্য কেউ স্বাক্ষর করতে পারবেন না।
ঙ) পরিচয়দানকারী হিসাব খোলার আবেদনপত্রে নির্দিষ্ট স্হানে নাম, ঠিকানা, হিসাব
নং লিখবেন এবং স্বাক্ষর করবেন। সংশ্লিষ্ট শাখায় চলতি বা সঞ্চয়ী হিসাবধারী যে কোন ব্যক্তি পরিচয়দানকারী হতে পারবেন।
এছাড়াও হিসাব খোলার জন্য কিছু তথ্য ব্যাংকে সরবরাহ করতে হয়।
আবেদনকারী ও নমিনির স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা।
ফোন বা মোবাইল নং।
সঞ্চয়ী হিসাবের ন্যায় এফডিআর, ডিপিএস জাতীয় (স্কিম হিসাব) হিসাব খোলার জন্য একই ধরণের কাগজপত্রের প্রয়োজন হয়।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




