নামাজে মোবাইল বিড়ম্বনা
০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাগরিবের নামাজের সময় সবাই নামাজে মগ্ন। ঈমাম সাহেব কিরাত পড়তেছিলেন। হঠাত একজনের মোবাইল বেজে উঠল। ওরে কি দুম দারাক্কা গান!, তাও আবার হিন্দি!! 'মুঝে আখমে মেরে...’. চায়না মোবাইল বলেই হয়ত এত আওয়াজ। ঈমামের গলা বন্ধ হয়ে আসছে। সবার মনোযোগ নামাজ থেকে যেন মোবাইলের দিকেই বেশি। মোবাইলটি যার সে হয়ত এমনই ভেবেছিলেন যে নামাজের মধ্য যত জোরেই মোবাইল বাজুক না কেন অথবা যাহাই ঘতুক না কেন; নামাজের ব্যঘাত করে কি আর মোবাইল ছোয়া যায়!
যথারিতী নামাজ শেষ করার পরে সবাই কি ঝাড়ানি ঝাড়ল লোকটিকে যাহা একপ্রকার অনুমিতই ছিল।(আপনার কমন সেনস নেই? মোবাইল বন্ধ করলেন না কেন' আর কতকি..). লজ্জায় লোকটির মাথা নিছু হয়ে আসল।
লোকটির মত আমাদেরও মোবাইল বেজে উঠতে পারে। কারন মানুষ মাত্রই মন ভোলা। নামাজের আগে মোবাইল বন্ধ করার কথা আমরা প্রায় ভুলে যাই।
মোদ্দা কথা হল নামাজে যদি মোবাইল এসেই যায় তাহলে সাথে সাথে তা এক হাত দিয়ে এক প্রচেষ্টায় বন্ধ করে দিতে হবে (অধিকাংশ বড় আলামদের মতে)। কারন আপনার মোবাইলের সুরালো রিংটোন সবার নামাজ নষ্ট করে দিতে যথেষ্ঠ। প্রয়োজনে নামাজ ভেঙ্গেও মোবাইল বন্ধ করতে হবে। সবাইকে এ বিষয়ে জানিয়ে দিতে হবে। কেননা অধিকাংশ মুসুল্লি মাস্য়ালাটি জানে না।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন