এ পর্যন্ত ব্লগের অনেক আপডেট করা হয়েছে। ইউনিকোড বিষয়ক আরেকটু আপডেট কামনা করছি ব্লগ কর্তৃপক্ষের কাছে। হাসিন ভাই, ইমরান ভাই, নোটিশ বোর্ড সহ আরো যারা ব্লগের মডারেটর, তাদের দৃষ্টি আকর্ষন করছি।
প্রস্তাব ০১/
ব্লগে যেন ইউনিকোড পোষ্ট গুলোকেও পিডিএফ ফাইল বানানো যায়।
এখন পর্যন্ত ইউনিকোড লেখা গুলো কে পিডিএফ বানানো যাচ্ছেনা। এ আপডেট করা হলে সবাইকে ইউনিকোড এ পোষ্ট করার জন্য বলা যাবে।
প্রস্তাব ০২/
বর্তমানে ব্লগে বিজয় এবং ফোনেটিক কিবোর্ড লেআউটে টাইপিং করার ব্যাবস্তা আছে। ব্লগে যেন এরকম আরো একটি বক্স থাকে যেখানে ইউনিকোড এ লেখা যাবে।
ব্লগের বর্তমানের সিষ্টেমে যদি ইউনিকোড লেখা হয় তাহলে অন্য জায়গায় ইউনিকোড লিখে কপি করে ব্লগে পেস্ট করলে তা সো করে না। ফলে সে পোষ্টে যদি কালার এড বা লিংক এড করার প্রয়োজন পরে, সেটা করা সম্ভব হয়না লেখা সো না করার কারনে।
প্রয়োজনে এস এম মাহবুব মুর্শেদ এর কনভার্টারটি ব্যাবহার করা যেতে পারে অনুমতি সাপেক্ষে।
আশা করি ব্লক কর্তৃপক্ষ শীগ্রই এ দিকে নজর দেবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







