somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ: Edge Of Tomorrow

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুভি রিভিউ:
Edge Of Tomorrow

Director: Doug Liman
Cast: Tom Cruise, Emili Blunt, Bill Paxton
Genre: Sci-fi, Action


Edge of Tomorrow আমার মতে এবোভ এভারেজ একটা সাইন্স ফিকশন মুভি। ১৭৮ মিলিয়ন ইউএস ডলার বাজেটের মুভিটা বক্স অফিসে ৩৭০ মিলিয়নেরও বেশি আয় করেছে।

মুভির শুরুতে প্রায় বেশ কিছুটা সময় নিয়ে প্রবলেম ইন্ট্রোডিউস করে তারপর ফিকশন কনস্ট্রাকটিভ দেয়াতে কোন উপকার হয়েছে বলে আমার মনে হয়নি। তবে এই সময়টুকুর পরে যত সময় গেছে মুভিটাতে তত বেশি ঢুকে গেছি।
এলিয়েনের ম্যানিপুলেশন এ পুরো হিউম্যান রেস এর একটা টাইম লুপ এ আটকে যাওয়ার একটা অদ্ভুতুড়ে থ্রিল, বা জেতার মানসিকতা নিয়ে মিলিয়ন মিলিয়ন সেনার প্রতিপক্ষের সাজানো কোন একটা যুদ্ধে যাওয়ার সিন দেখে যে ডিপ্রেশন আসবে সেটা প্রত্যেক দর্শকই কমবেশি ফিল করবে।

মুভির স্টোরিলাইনটা ফলো করলে বেশ কয়েকটা টুইস্ট পাওয়া যাবে। কেন্দ্রীয় চরিত্র Major Cage(Tom Cruise)-কে ফ্রন্ট এ পাঠানোর মাধ্যমে ডিলেমার উৎপত্তি। পরেরদিন যুদ্ধে সে মারা গেলে প্রথম টুইস্টটা পাওয়া যায়। মৃত্যুর সাথে সাথে কেইজ নিজেকে আবিষ্কার করে তার মৃত্যুর ঠিক আগের দিন। একই ঘটনা বারবার ঘটতে থাকে তার জীবনে। সে প্রতিবার মারা যায় এবং সাথে সাথে বেচে ওঠে। প্রতিদিন একটু একটু করে সে বুঝতে চেষ্টা করে কেন সে পুরোপুরিভাবে মারা যাচ্ছে না বা কেন সময় আটকে আছে!
এইরকম ডিলেমার মধ্যে মেজর কেইজ খুজে পায় Rita Vrataski(Emili Blunt) কে। কেইজ এর মত সিচুয়েশন রিটা পার করে এসেছে বলে রিটা বুঝতে পারে কেইজ এর সব কথা। এবং এটাও নিশ্চিত করে যে পৃথিবীর ঘড়ি এবং সাথে সাথে হিউম্যান রেইস আটকে আছে এক ভয়াবহ লুপ এর মধ্যে!
এরপর রিটা, কেইজ আর ড. কার্টার ধীরে ধীরে খুজে বের করে সমস্যার সল্যুশন।
মাঝে আরো দুই তিনটা টুইস্ট, যেখানে একবার এলিয়েনগুলোকে এমবুশ করতে দেখা যায়, কখনো বা রিটার অবশ্যম্ভাবী মৃত্যু ঠেকাতে কেইজ এর সবটুকু সামর্থ্য ব্যয় করতে দেখা যায়। আবার সময়ে সময়ে কেইজকে অনেক বেশি হতাশ হয়ে নুয়ে পড়তে দেখা যায়!
বাকিটুকু মূলত চমৎকার একশন, স্ক্রীনিং আর প্রতিমূহুর্তে সবকিছু শেষ হয়ে যাওয়ার একটা ভয়ের মিশ্রণে অসাধারণ একটা উপস্থাপনা।
প্রতিদিন বা প্রতিবার একটু একটু করে প্রোগ্রেস দর্শকের মনে জাগাবে উৎকন্ঠা আর হতাশা। এর মাঝে কেইজ এর রিটার প্রেমে পড়ার ঘটনাটা একটা নতুন মাত্রা দেবে গল্পকে। সেটা নাহয় তোলাই থাকলো।

মোটাদাগে দেখার মত একটা মুভি 'এজ অফ টুমোরো'। যাকে বলে ফুল প্যাকেজ। না দেখে থাকলে নিজের ওয়াচলিস্ট এ নামটা এড করতে দেরি না করাই ভাল। ১১৩ মিনিট ভাল কাটবে।

শেষকথা:
এন্টারটেইনমেন্ট পারপাস এর জন্য এই মুভি। তেমনকিছু শেখার নেই। তবে যারা ফিল্মমেকিং এ আগ্রহী তাদের কথা ভিন্ন। প্রত্যেক সেকেন্ড এনালাইসিস করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×