somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির সাথে ছাড়াছাড়ি ...

০২ রা নভেম্বর, ২০১২ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেখতে দেখতে সাত বছর চলে গেলো। অথবা অনেক লম্বা সময় পাড়ি দেবার পর মনে হলো, সাত বছর পেরিয়েছে। ঘর ছাড়ার, বাড়ি ছাড়ার। মানে, জীবনকে পেছনে ফেলে আসার। এখনকার দাড়িয়ে থাকা বিন্দু থেকে দেখলে সাত বছর আগের সময়গুলোকে স্পষ্ট মনে পড়ে না। ভালোমতোন মনে করার চেষ্টা করে দেখলেও নয়। অনেক কাল আগে পড়ে বইয়ের তাকে রেখে দেয়া কোন সাদামাটা বইয়ের বিস্মৃতপ্রায় পাতায় লেখা ছাপার হরফের মতো মনে হয়। অক্ষরগুলো সামনে দিয়ে চলে যায়, কিন্তু স্পষ্ট মনে করতে পারি না কোন শব্দ বা কোন বাক্য। চরিত্রগুলো আবছা উঁকি দিয়ে যায় কেবল। তবু হাতড়ে দেখি, খুঁজতে থাকি সেইসব হারিয়ে যাওয়া পৃষ্ঠা।

আরেকবার বাসা বদলেছি, বছর চারেক পর। বাসার সাইজ পাল্টায় নি অবশ্য। একটা পাখির বাসা থেকে আরেকটা পাখির বাসা। সেই নিয়ে ব্যস্ত ছিলাম কিছুটা সময়। ক্লান্তও বটে। বেশ ঝক্কির বিষয়। প্যাকেট বাঁধতে হয়, ময়লা ফেলতে হয়, নিজেও কিছুটা সাহায্য করতে হয় রিলোকেশন সার্ভিস এর লোকদের। এই কাজটা করতে গিয়ে প্রতিবারই আহত ও অসুস্থ হই হালকা। সামান্য ভারী জিনিষও টানা ডাক্তারের বারণ অনেক দিন। বুড়ো হয়ে গেছি। কিছু করবার নেই।

প্রতিবারই বাসা বদলানোর সময় পুরনো জিনিষ বেরিয়ে পড়ে, একগাদা স্মৃতিসহ। একটা বুলগেরিয়ান পুতুল। এক বুলগেরিয়ান বন্ধু দিয়েছিলো বছর ছয়েক আগে কোন এক বিদায়ের মুহূর্তে। এক সাথে জাপানি শেখার ক্লাস করতাম। না, মেয়ে বন্ধু নয়। সেই ছেলেটার ছবি দেখলাম কাল ফেইসবুকে অন্য এক বড় আপুর অ্যালবামে। কোন একটা প্রোগ্রামে হাত নাড়িয়ে কী যেন বলছে। হড়বড় করে হাত নাড়িয়ে অভিনয় করে কথা বলার অভ্যাস ছিলো ছেলেটার। অনেকদিন যোগাযোগ নেই।

একগাদা চিঠি। সবই দেশ থেকে। আবারও হতাশ করি। না, কোন মেয়ে বন্ধু নয়। আমার খুব কাছের এক বন্ধুর চিঠি লেখার অভ্যাস ছিলো। তার চিঠি। সাহিত্যমান হয়তো যুতসই নয়। সবই রাখা আছে। জিনিষপত্র বাঁধতে গিয়ে প্রচন্ড ক্লান্ত কোন মুহূর্তে এক সময় মনে হলো, ফেলে দিই ট্র্যাশে। আবার যত্ন করে রাখলাম একটা প্যাকেটে। কোন একটা চিঠিতে লেখা ছিলো, আল্লার মাল আলতাফ এর গল্প। রাজনৈতিক মন্তব্য। বন্ধুর নিজের গার্লফ্রেন্ডের গল্প। অথবা স্কুলজীবনের কোন এক স্যার মারা গেছেন, সেই খবর। এসব খবর ফোনে পেতাম। অথচ, আবার যত্ন করে সে চিঠিতে লিখতো। আমিও লিখতাম, যতোটা পারি। শেষ চিঠিটা আসে বছর দেড় আগে। বন্ধু অসময়ে বিয়ে করে বসে অথবা করতে হয় বাধ্য হয়ে। তারপর গৃহী হয়ে যাওয়া সেই বন্ধুর কাছ থেকে কোন চিঠি আসে নি। যোগাযোগ ছিলো। ফোনে।

আরো বেরিয়ে পড়লো, দুটো বই। একজন অতিমানবী, মুহম্মদ জাফর ইকবাল, আরেকটা চার্লস ডিকেন্সের বাংলা অনুবাদ। ভিতরের পৃষ্ঠায় লেখা, আমাদের প্রিয় শিক্ষক কে বিদায়ের মুহূর্তে- তারপর দুটো নাম লেখা। দুটোই মেয়ের নাম। একটা সময়ে বড্ড টাকার প্রয়োজনে কোচিং করাতাম, টিউশনি করাতাম। কোচিং এর ছাত্রীই হবে। মেয়ে দুটোর মুখ আবছা মনে করতে পারছি। আহা, কতকাল কেউ কোন উপহার দেয় না।

পুরনো পাসপোর্ট সাইজের ছবিও বেরিয়ে আসে অনেক। খুব শুকনোপটকা আরেকটা সাদাকালো আমি যেন ছবিগুলোর ভিতর থেকে হাসতে থাকে। স্মৃতিকাতরতাকে উপেক্ষা করি এবার। সবগুলো ফেলে দিই ট্র্যাশে, দ্বিতীয়বার চিন্তা না করে।

স্মৃতির কি আদৌ কোন সত্যিকারের মূল্য আছে? এইরকম করে সাথে যা স্মৃতিচিহ্ন বয়ে নিয়ে এসেছি, তাও হয়তো আগামী আরো অনেক বছর কোন বাক্সে ঘুমিয়ে থাকবে কিংবা কোন বইয়ের তাকে ধুলোর সাথে মাখামাখি করে পড়ে থাকবে নিতান্তই অবহেলায়। আবার বাসা বদলানোর প্রয়োজন পড়বে যখন, আবার বেরুবে, আরেকবার ট্র্যাশে ফেলার বিবেচনায় আসবে। হয়তো পুতুলটাকেও ফেলে দেবো, চিঠিগুলোও ফেলে দেবো। খুব বেশি দূরত্বে যেতে হলে হয়তো বইগুলোও ফেলে দেবো। স্মৃতির চেয়ে জিনিষপত্র হালকা করাটা বেশি বাস্তবসম্মত মনে হবে তখন। স্মৃতির সাথে ছাড়াছাড়ির শোকের আয়ু এই সময়ে বড্ড কম। একটা ব্লগ লেখার জন্যে যতটুকু সময় দরকার তার থেকেও কম।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×