যে জাতি তার ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতে পারে না, যে জাতি বুদ্ধিহীনতার কারনে একের পর এক তার সম্পদ ধ্বংস করে সে জাতির ভবিষ্যতে কি আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আদালতের নির্দেশ উপেক্ষা করে একাধারে চলছে নদী দূষণ, অন্যদিকে চলছে নদীর পার দখল, খাল-ঝিল ভরাট করে তৈরি হচ্ছে দালান কোঠা। সরকারি সহায়তায় একটি গোষ্ঠী পাহাড়ের বনজ সম্পদ ধ্বংস করে চলেছে। এরি মধে্য শোনা যাচ্ছে সুন্দরবন ধ্বংস করার সকল প্রস্তুতি সম্পন্ন। খবরে প্রকাশ সুন্দরবনের অদূরে রামপাল নামক স্থানে কয়লা ভিত্তিক একটি বিদু্যৎ কেন্দ্র স্থাপিত হবে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এই বিদু্যৎকেন্দ্র চালু হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমার মনে পড়ে, ১৯৯৩ সালে আগ্রার তাজমহলের উপর প্রভাব পড়ছে এমন একটি রিপোর্ট প্রকাশের পর ভারত সরকার আগ্রার আশেপাশের ২১২টি কারখানা বন্ধ করে দিয়েছিল (এতে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যায়)। এমনকি তাজমহলের ১২০ মাইল সীমরেখার মধে্য কোন কল-কারখানা স্থাপন করা যাবে না এই মর্মে আইন পাশ করা হয়। অথচ কোন হরতাল হয়নি, এর বিপক্ষে কোন সমালোচনা হয়নি। অথচ আমাদের দেশে এরকম কিছু হলে জ্বালাও পোড়াও থেকে শুরু করে আদালতের দ্বারস্থ হওয়া খুব সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আদালতের রায় আসতে আসতে যতটুকু ধ্বংস হওয়ার হয়ে যায়। এ প্রসঙ্গে একটা উদাহরণ দিচ্ছি যদিও সকলের জানা। দীর্ঘদিন ধরে বলা হচ্ছে হাজারিবাগ ট্যানারি বুড়িগঙ্গা দূষিত করছে এবং এটা দ্রুত স্থানান্তরিত করা প্রয়োজন; আদালতের নির্দেশ থাকা সত্বেও আজ পর্যন্ত সরকার বাস্তাবায়ন করতে পারেনি। আসুন এ বিষয়ে আমরা কথা বলি। জনসচেতনতা তৈরি করি।
আলোচিত ব্লগ
দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন
"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন
ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।