somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটি আপনি জানেন কিন্তু শেষের অংশ জানেন না

০৩ রা মে, ২০১৩ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান আল্লাহতায়লা আদমকে সৃষ্টি করিবার পর ফেরশেতাদের বলিলেন- হে ফিরিশতাগণ, তোমরা আদমকে সিজদা করো। সকল ফিরিশতাগণ সৃষ্টিকর্তার নির্দেশ মোতাবেক আদমকে সিজদা করিলো কিন্তু ইবলিশ সিজদা করিলো না। কারণ হিসাবে সে এই বলিয়া ব্যাখ্যা দিলো যে- আমি হইলাম অগ্নি দ্বারা তৈরিকৃত, আর আদম হইলো মৃত্তিকার দ্বারা তৈরি, অতএব আমি কোনভাবেই আদমকে সিজদা করিতে পারি না। আল্লাহ বলিলেন, ওহে অহংকারি ইবলিশ, আমি যাহা জানি তুমি তাহা জানো না। তুমি আমার নির্দেশ অমান্য করিয়াছো অতএব এই মুহুর্তে তুমি বেহেশত হইতে বহিষ্কার হও। যেই কথা সেই কাজ। ইবলিশ শয়তান বেহেশত হইতে বিতাড়িত হইলো। তারপর সে পৃথিবীতে আসিয়া মহানন্দে অদ্যাবধি একের পর এক মানব সমাজের অকল্যান করিতে লাগিলো। এই কাজ করিতে তাহার কোন ক্লান্তি নাই। অতি আনন্দ আর উৎসাহে সে জগতের নিকৃষ্ট কাজগুলো করিতে থাকে। অতঃপর ২০১৩ সালে বাংলাদেশে তাহার রুটিন ওয়ার্কে আসিয়া সে কিংকর্তব্যবিমূঢ় হইয়া পড়িল। তাহার স্মরণ হইল সর্বশক্তিমান স্রষ্টার একটি কথা। তিনি বলিয়াছিলেন- 'আমি যাহা জানি তুমি তাহা জানো না'। ইবলিশ দুই হাত উপরের দিকে তুলিয়া বলিতে লাগিলো, 'ইয়া আল্লাহ তুমি সেইদিন ঠিকই বলিয়াছিলে- তুমি যাহা জানো আমি তাহা জানি না। অদ্য আমি এই বাংলাদেশে আসিয়া ঠিকই সেই চিত্র দেখিতে পাইতেছি। এই দেশে আমার চাহিতে বড় বড় ইবলিশ শয়তান বাস করিতেছে। আমি যাহা পারি না ইহারা অনায়াসে তাহা করিতে পারে।'
ইবলিশ আল্লাহতায়লাকে ধন্যবাদ জানাইয়া বলিল, 'আপনার ফেরেশতারা আপনার কাছে সর্বশেষ তথ্যটি পৌঁছাইয়াছে কি না জানি না, আমি আপনাকে এই বলিয়া আশ্বস্ত করিতেছি যে, বাংলাদেশে ইসলাম নিয়ে আপনার ফেরেশতারা যেন কোন টেনশন না করে। হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন এর দায়িত্ব ভার গ্রহণ করিয়া হেলিকপ্টার নিয়া জেলায় জেলায় আপনার পবিত্র গুণগান করিতেছে। গুরুত্বপূর্ণ বিষয় হইলো এই খবর পাইয়া মুসলিম জগতে বিরাট রকমের চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। শোনা যাইতেছে মক্কা-মদীনাসহ বিশ্বের তাবৎ বড় বড় আলেম ওলামারা এখন বাঙ্গাল মূল্লুকে আসিবার জন্য উদগ্রীব হইয়া বসিয়া রহিয়াছেন। এমন ফেসিলিটিজ নাকি সারা জাহানের কোথাও নাই। বিশ্ব ধর্মের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যায়নি বলে ইতিহাস বেত্তারা জানিয়েছেন।
আশঙ্কা করিতেছি যে, ইহারা সবাই চলিয়া আসিলে ঐসব দেশের কি অবস্থা হইবে। চূড়ান্ত পর্যায়ে সকল দোষ তো আমার ঘাড়েই পড়িবে এই জন্য আমি আপনাকে আগাম জানাইয়া রাখিলাম। জগতের কর্তা আপনি, আপনার ইশারাতেই দুনিয়ার সকল কর্মকান্ড চলিতেছে।'

বন্ধুগণ! আপনার কি এই বিষয়ে কোন ধারণা আছে? বলুন তো দেখি এইসব ইবলিশ কারা? ব্যাখাসহ উত্তর দিতে হইবে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×