somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুলিয়া তুলে নাও

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
মিছিলে মিছিলে ভরে দেবো রাজপথ
এই যে অনাহারী কংকলসার মানুষের দেহের মাঝে বিরাজিত ঈশ্বর
তাকেও জাগিয়ে দেবো আত্মার স্পন্দনে
জেনে নাও, আমি অবিনাশী
অবিনশ্বর

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
সাইক্লোন হবো
অগ্নিঝড় হবো
ধুমকেতু হবো
তোমার তখতে তাউস গুড়িয়ে দেবো বিকট চিতকারে

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
অসুরের মতো ধুলিমাখা করে দেবো
তোমার ছায়াপথ
তোমার নশ্বর পৃথিবী
জেনে নাও, আমি অজয়
অমর
অক্ষয়

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
দশ-দিগন্ত হয়ে
নিমিষেই খেয়ে নেবো সকল স্বৈরাচার
খেয়ে নেবো রক্তাক্ত রাজপথ, রাজআসন আর
বারুদমাখা তোমার মুখে আদল।

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
এক ইঞ্চি ভূমির বদলে বইয়ে দেবো রক্তবান
ত্রিশ লক্ষ শহিদের আত্মা জাগিয়ে দেবো
প্রাণে প্রাণে তুলে দেবো মাটির মায়া।

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
স্বাধীনতা হবো
ধর্মনিরপেক্ষতা হবো
শহিদ মিনার হবো
স্মৃতিসৌধ হবো
আবার শুরু হবে স্বাধীনতার গান
‘কারার ঐ লৌহ কাপাট ভেঙে ঐ কররে লোপাট’

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
দেশে দেশে বাঙালি হবো
মিছিল হবো
জনমত হবো
শুরু হবে তোমার পতন

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
সাত মার্চের ভাষণ হবো
স্বাধীনতার ঘোষণা হবো
স্বাধীন পতাকা হবো
শান্তি, শান্তি হবো
নিশ্চিন্ত ঘুম হবো
নিশ্চিতে ঘুমোবে বাংলাদেশ

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
স্বাধীন দেশের মেঠো পথ হবো
স্বৈরাচারমুক্ত বাংলাদেশ হবো
রক্তপাতহীন আনন্দ মিছিল হবো
‘আমার সোনার বাংলা’ হবো

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
স্বৈরাচারের মৃত্যু হবো
গণতন্ত্রের জন্ম হবো
আর জেনে নাও, আমিই জন্মদাতা
আমিই মৃত্যুদাতা
আমিই ঈশ্বর

হুলিয়া তুলে নাও
না-হয়
জীবন্ত কিংবদন্তি হবো
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×